ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

এখনও করোনা পজেটিভ অমিতাভ, চটেছেন গুজবে

এখনও করোনা পজেটিভ অমিতাভ, চটেছেন গুজবে
×

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৩ জুলাই ২০২০ | ২৩:৪৬ | আপডেট: ২৩ জুলাই ২০২০ | ২৩:৪৬

বলিউড শাহেনশাহ অভিতাভ বচ্চন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে চিকিৎসাধানী। শুধু তিনিই নন পুরো বচ্চন পরিবারই করোনায় আক্রান্ত। 

পুরো পরিবার আক্রান্ত হলেই নজর সবার অমিতাভ বচ্চনের দিকেই বেশি। তাই অমিতাভ কেমন আছেন সে খবরের আপডেট গণম্যধমে আসছে প্রতিদিনই।  বৃহস্পতিবার বেশ কিছু ভারতীয় সংবাদমাধ্যমে খবর প্রকাশ হয় যে, সিনিয়র বচ্চনের টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে। 

খবরে বলা হয়, শিগগিরই অমিতাভকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে।  কিন্তু খবরটি ভুয়া বলেই দাবী বলিউড শাহেনশাহর।  হাসপাতাল থেকে টুইটে বিগ বি জানান, তার করোনা টেস্টের রিপোর্টে নেগেটিভ এসেছে বলে যে খবর ছড়ায়, তা মিথ্যে এবং অসংশোধিত।

গত ১১ জুলাই করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন অমিতাভ বচ্চন। সঙ্গে অভিষেকও। তাদের দুজনকেই ভর্তি করা হয় মুম্বইয়ের নানাবতী হাসপাতালে। তবে অমিতাভ ও অভিষেকের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। 

এদিকে অমিতাভ ও অভিষেকের রিপোর্ট পজিটিভ আসার পরদিন বচ্চনবধূ ঐশ্বরিয়া ও তার মেয়ে আরাধ্যও কোভিডি-১৯  এ আক্রান্ত হন। প্রথমে তারা বাড়িতে চিকিৎসা নিলেও গত সপ্তাহে ঐশ্বরিয়ার শ্বাষকষ্ট দেখা দেয়ায় তাদেরও একই হাসপাতালে ভর্তি করা হয়। 

আরও পড়ুন

×