ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

'স্টার টকে' অতিথি আইএফআইসি ব্যাংকের এমডি শাহ এ সারওয়ার

'স্টার টকে' অতিথি আইএফআইসি ব্যাংকের এমডি শাহ এ সারওয়ার
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ জুলাই ২০২০ | ১০:১২ | আপডেট: ২৪ জুলাই ২০২০ | ১৩:০৯

দেশের জনপ্রিয় বিজ্ঞাপনচিত্র নির্মাতা ও নাট্যকর্মী সৈয়দ আপন আহসান। গত ২০ জুন থেকে শুরু করেছেন ফেসবুক ও ইউটিউব-ভিত্তিক টক শো ‘স্টার টক’। অনুষ্ঠানটি ইতিমধ্যে নেটিজেনদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। সমাজের বিভিন্ন ক্ষেত্রে যেসব মানুষ তাদের কর্মগুণে উজ্জ্বল, যাদের অনেককেই আমরা চিনি, কেউ আবার আজও আছেন অন্তরালে এমন তারকাদের নিয়েই ‘স্টার টক’।

‘স্টার টক’-এর আগামী পর্বে শনিবার রাত ৯ টায় অতিথি থাকবেন আইএফআইসি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ এ সারওয়ার। বৈচিত্র্যময় জ্ঞানের অধিকারী তিনি। অর্থনীতি, সংগীত বা বিশ্বসাহিত্য- সব বিষয়ে তিনি পারদর্শী।

অনুষ্ঠানে কভিড-১৯ মোকাবিলায় ব্যাংকিং এবং আর্থিক ব্যবস্থাপনায় বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর মুহূর্তে তিনি শেয়ার করবেন তার ভাবনার কথা, ব্যক্তিগত অনুভব আর সাফল্যের কথা।

অনুষ্ঠানটির সহযোগিতায় আছে দেশের অন্যতম বিজ্ঞাপনী সংস্থা এক্সপ্রেশানস্ লিমিটেড। অনুষ্ঠানে অতিথিদের কাছ থেকে বর্তমান পরিস্থিতিতে তাদের ভূমিকা তুলে ধরা হয়। পাশাপাশি মানসিক স্বাস্থ্যের উপর জোর দেওয়া হয়ে থাকে। এই আয়োজনে শোবিজ তারকার পাশাপাশি ক্রিকেটার, ডাক্তার, ব্যারিস্টার, ব্যবসায়ী, কর্পোরেটসহ বিভিন্ন ক্ষেত্রে যাদের কাজে এ সমাজ ঋদ্ধ হচ্ছে তাদেরকে আমন্ত্রণ জানানো হয়ে থাকে। শোনা হয় তাদের কাজের কথা, ভাবনার কথা, ব্যক্তিগত সংগ্রাম আর সাফল্যের কথা। উদ্দেশ্য একটাই, তাদের দেখানো পথে যেন আমরাও হেঁটে যেতে পারি, দাঁড়াতে পারি মানুষের পাশে, জীবনের পাশে। ‘আমাদের সকলের হাত ধরে আসুক দেশের কল্যাণ, হোক জগতের মঙ্গল’ এটিই স্টার টক-এর মূল চেতনা। ‘স্টার টক’ দেখা যাবে ফেসবুক পেজ Syed Apon Ahsan ও ইউটিউব চ্যানেল ‘Syed Apon Ahsan এ।

ফেসবুক লিংক : https://bit.ly/3jutXGz [ফেসবুকে দেখতে অনুগ্রহ করে পেজটি লাইক দেবেন এবং আপনার ফেইসবুক একাউন্টে লগ ইন করে নেবেন]

ইউটিউব লিংক : https://youtu.be/_4sXOumn9lc। সংবাদ বিজ্ঞপ্তি 

আরও পড়ুন

×