জাতীয় পুরস্কার নিতে নয়াদিল্লির বিজ্ঞান ভবনে শাহরুখ-রানি
জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে শাহরুখ খান ও রানি মুখার্জি
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫ | ১৭:৫০ | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫ | ১৭:৫৪
ভারতের চলচ্চিত্র জগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ সম্মাননা ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বিজয়ীদের নাম আগস্ট মাসে ঘোষণা করা হয়েছিল। প্রায় একমাস পর বিজয়ীদের হাতে উঠতে যাচ্ছে সেই পুরস্কার।
আজ নয়াদিল্লির বিজ্ঞান ভবনে বিকেল ৪টায় শুরু হওয়া জমকালো এই আয়োজনে উপস্থিত হন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এছাড়া উপস্থিত হয়েছেন শাহরুখ খান, রানি মুখার্জি, মোহনলাল, বিক্রান্ত ম্যাসি, করণ জোহর, বৈভাবী মার্চেন্টসহ বিজয়ীরা।
দীর্ঘ ৩০ বছরেরও বেশি ক্যারিয়ারে এবারই প্রথমবার জাতীয় পুরস্কার জিতলেন। তিনি ‘জাওয়ান’ ছবির জন্য সেরা অভিনেতার সম্মান ভাগ করে নিলেন বিক্রান্ত ম্যাসির সঙ্গে, যিনি ‘টুয়েলভ ফেল’ সিনেমায় অভিনয়ের জন্য পুরস্কৃত হয়েছেন।
এছাড়া ‘মিসেস চ্যাটার্জি বনাম নরওয়ে’ সিনেমায় অসাধারণ অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন রানি মুখার্জি।
মোহনলাল–চার দশকেরও বেশি সময় ধরে মালয়ালম সিনেমায় অবদানের স্বীকৃতিস্বরূপ সর্বোচ্চ সম্মান দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হয়েছেন। গত বছর এ পুরস্কার পেয়েছিলেন হিন্দি চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী।
দেখে নেওয়া যাক ভারতের ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্তদের তালিকা
সেরা ফিচার ফিল্ম– টুয়েলভথ ফেল
সেরা অভিনেত্রী – রানি মুখার্জি (মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে)
সেরা অভিনেতা- শাহরুখ খান (জওয়ান), বিক্রান্ত মাসে (টুয়েলভথ ফেল)
সেরা পরিচালক- সুদীপ্ত সেন (দ্য কেরালা স্টোরি)
সেরা গায়িকা- শিল্পা রাও, ছালেয়া (জওয়ান)
সেরা গায়ক- পিভিএন এস রোহিত প্রেমিসথুন্না (বেবি)
সেরা পপুলার ফিল্ম- রকি অউর রানি কি প্রেম কাহানি
সেরা সমাজ সচেতনতামূলক সিনেমা- সাম বাহাদুর
সেরা বাংলা ছবি- ডিপ ফ্রিজ
সেরা হিন্দি ছবি- কাঠাল: আ জ্যাকফ্রুট
সেরা কোরিওগ্রাফি- ঢিন্ডোরা বাজে রে! (রকি অউর রানি)
সেরা লিরিকস- বালাগাম (ওরু পাল্লেতুরু)
সেরা সংগীত পরিচালনা- ভাতি (তামিল)
সেরা আবহ সংগীত- অ্যানিমেল
সেরা মেকআপ- শ্রীকান্ত দেশাই (সাম বাহাদুর)
সেরা পোশাকশিল্পী- শচীন লোভালেকর, দিব্যা গম্ভীর, নিধি গম্ভীর (সাম বাহাদুর)
সেরা প্রোডাকশন ডিজাইন- এভরিওয়ান ইজ আ হিরো (মোহনদাস)
সেরা সম্পাদনা- পোক্কালাম
সেরা সাউন্ড ডিজাইন- অ্যানিমেল
সেরা চিত্রনাট্য- বেবি (তেলুগু)
সেরা সংলাপ- সির্ফ এক বান্দা কাফি হ্যায়
সেরা সিনেম্যাটোগ্রাফি- দ্য কেরালা স্টোরি
সেরা অ্যাকশন পরিচালক- হনু-মান (তেলুগু, স্টান্ট কোরিওগ্রাফি)
সূত্র: দ্য ইডিয়ান এক্সপ্রেস।
- বিষয় :
- রানী মুখার্জি
