ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

জাহিদ-আনিসার দ্বৈত গান ‘তুই রাখিস যত্ন করে’

জাহিদ-আনিসার দ্বৈত গান ‘তুই রাখিস যত্ন করে’
×

আতিয়া আনিসা ও জাহিদ মোহাম্মদ। ছবি:সংগৃহীত

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫ | ২০:৪৭ | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫ | ২০:৫৩

এ প্রজন্মের সংগীতশিল্পী জাহিদ মোহাম্মাদ নিয়মিতভাবে মৌলিক গান নিয়ে শ্রোতা-দর্শকদের সামনে হাজির হচ্ছেন। সম্প্রতি তার ইউটিউব চ্যানেল থেকে মুক্তি পেয়েছে নতুন মৌলিক গান ‘তুই রাখিস যত্ন করে’। এতে তার সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আতিয়া আনিসা।

সফট, মেলোডিয়াস এবং রোমান্টিক ঘরানার এই গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী বেলাল খান। গানটির লিখেছেন শাহ কানিজ খাদিজা, আর সংগীতায়োজন করেছেন শোভন রায়। এটি জাহিদ মোহাম্মাদের ২৫তম মৌলিক গান।

এর আগে তার গাওয়া উল্লেখযোগ্য কিছু মৌলিক গানের মধ্যে রয়েছে- ‘শৈশব’, ‘পূর্ণিমার চাঁদ’, ‘একাত্তরের মুক্তিসেনা’, ‘প্রেমরোগ’, ‘ব্রেকআপ’ ও ‘মা’। বর্তমানে জাহিদ মোহাম্মাদ নিয়মিত মৌলিক গান প্রকাশ, স্টেজ প্রোগ্রাম এবং টেলিভিশনের বিভিন্ন লাইভ সংগীতানুষ্ঠানে অংশগ্রহণ করে ব্যস্ত সময় পার করছেন।

সংগীতচর্চার পাশাপাশি তিনি একটি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকে প্রিন্সিপাল অফিসার পদে কর্মরত আছেন। গানের প্রতি ভালোবাসা ও পেশাদারিত্বের অসাধারণ সমন্বয়ে জাহিদ মোহাম্মাদ এগিয়ে চলেছেন  সংগীত সাধনার পথে।

নতুন গান প্রসঙ্গে জাহিদ মোহাম্মদ বলেন, ‘সংগীত আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ। পেশাগত জীবনের ব্যস্ততা থাকলেও গান আমাকে বাঁচতে শেখায়, অনুপ্রেরণা দেয়। ‘তুই রাখিস যত্ন করে’ আমার জন্য বিশেষ একটি গান, কারণ এখানে শ্রোতারা পাবেন মেলোডিয়াস সুর, সহজ-সরল কথা আর ভালোবাসার আবেগ। আমি সব সময় চেষ্টা করি শ্রোতাদের জন্য ভালো কিছু উপহার দিতে। আশা করি এই গানটিও সবার ভালো লাগবে এবং শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেবে।’

আরও পড়ুন

×