ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

এ সপ্তাহের ওটিটি আয়োজন

কী দেখবেন, কোথায় দেখবেন

কী দেখবেন, কোথায় দেখবেন
×

ছবি-সংগৃহীত

আনন্দ প্রতিদিন প্রতিবেদক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫ | ১০:২৫ | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৫ | ১৩:২৭

চলতি সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে আলোচিত কিছু সিনেমা ও ওয়েব সিরিজ। তা তুলে ধরা হলো এখানে– 

নেটফ্লিক্স 

নেটফ্লিক্সে ২৬ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে হিন্দি সিনেমা ‘ধাড়াক ২’। এতে অভিনয় করেছেন সিদ্ধান্ত চতুর্বেদী ও তৃপ্তি দিমরি। ন্যাশনাল ইউনিভার্সিটি অব লতে ভর্তির সুযোগ পান নিম্নবর্ণের নীলেশ। তাঁর সহপাঠী বিদিশা ধনী পরিবারের সন্তান। দুজনের মধ্যে বন্ধুত্ব হয়। একপর্যায়ে প্রেমে পড়েন তারা। বিদিশার বোনের বিয়েতে আমন্ত্রণ পান নীলেশ। সেখানে গিয়ে বিরূপ পরিস্থিতিতে পড়তে হয় তাঁকে। এগিয়ে যায় গল্প। একই প্ল্যাটফর্মে ২৫ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে জাপানি সিরিজ ‘অ্যালিস ইন বর্ডারল্যান্ড সিজন থ্রি’। অভিনয়ে কেন্তো ইয়ামাজাকি, তাও সুচিয়া, নিজিরো মুরাকামি। এই সায়েন্স ফিকশন থ্রিলার সিরিজের কেন্দ্রীয় দুই চরিত্র আরিসু ও উসাগি আটকে পড়ে টোকিও শহরের প্যারালাল ভার্সনে।   

চরকি 

ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে ২৫ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে বাংলা সিনেমা ‘জয়া আর শারমি’। এতে অভিনয় করেছেন জয়া আহসান ও মোহসিনা আক্তার। পিপলু আর খান পরিচালিত এ সিনেমার গল্প দুই নারীকে নিয়ে। জয়া একজন অভিনেত্রী, অন্যজন তাঁর সহকারী। করোনা মহামারির কারণে তারা দুজন গৃহবন্দি জীবন কাটাতে বাধ্য হন। জয়ার তারকাখ্যাতি এবং শারমিনের সাধারণ জীবনের পার্থক্য একসময় তাদের সম্পর্ককে জটিল করে তোলে।

হইচই 

হইচইয়ে মুক্তি পেয়েছে বাংলা মিনি সিরিজ ‘ছোট ব্যোমকেশ’। এতে অভিনয় করেছেন আরুশ দে, ঋদ্ধিমান বন্দ্যোপাধ্যায়, প্রিয়াঙ্কা সরকার। কমলেশ্বর মুখোপাধ্যায় নির্মাণ করেছেন ছোটদের ব্যোমকেশ। অন্যান্য সিরিজের তুলনায় এ সিরিজের আকারও ছোট। এতে ব্যোমকেশ, অজিতসহ প্রধান চরিত্রগুলোতে দেখা যাবে শিশুদের। বয়সে ছোট হলে কী হবে, এই ব্যোমকেশের বুদ্ধি আর দৌরাত্ম্যের কাছে সবাই ফেল।

আরও পড়ুন

×