এনগেজমেন্ট সেরে ফেললেন পুনম পান্ডে!
ছবি: ইনস্টাগ্রাম
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৬ জুলাই ২০২০ | ১০:১৩ | আপডেট: ২৭ জুলাই ২০২০ | ০৬:৩১
পুনম পান্ডে। বলিউডের আলোচিত-সমালোচিত অভিনেত্রী। প্রায়ই নানা কারণে খবরের শিরোনাম হোন তিনি। এবার বয়ফ্রেন্ডের সঙ্গে আংটি বদলের ছবি ইনস্টাগ্রামে শেয়ার দিয়ে আলোচনায় এসেছেন তিনি।
হিন্দুস্তান টাইমস জানায়, দীর্ঘদিনের বয়ফ্রেন্ড স্যাম বম্বের সঙ্গে এনগেজমেন্ট সেরে ফেললেন তিনি। আঙুলে হীরের আংটি দেখিয়ে হবু স্বামীর সঙ্গে ছবিও তুলে পরে তা নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেন পান্ডে।
এনগেজমেন্টের ঘোষণা করে নিজের ইনস্টা হ্যান্ডেলে ছবি শেয়ার করেন স্যাম। ছবিতে দুজনের আঙুলেই দেখা যাচ্ছে এনগেজমেন্টের আংটি। ক্যাপশনে স্যাম লিখেছেন, ‘অবশেষে করেই ফেললাম’। ছবিতে নিজের খুশি ব্যক্ত করে মন্তব্য করেছেন পুনমও।
ছবিতে ইতিমধ্যেই শুভেচ্ছা বার্তা জানাতে শুরু করেছে পুনমের অনুরাগীরা। একজন মজা করে মন্তব্য করেছেন, ‘স্যাম খুবই ভাগ্যবান যে পুনমকে স্ত্রী হিসাবে পেতে চলেছেন।’
এর আগে খবর বেরিয়েছিল লকডাউন অমান্য করে রাস্তায় ঘুরতে বেরোনোয় গ্রেপ্তার হয়েছেন পুনম। রোববার মুম্বাইয়ের মেরিন ড্রাইভ থেকে গ্রেপ্তার করা হয় তাকে। তার সঙ্গী স্যামের ওপরও মামলা রুজু হয়েছে। পরে এক ভিডিও বার্তায় পুরোটাই গুজব বলে উড়িয়ে দেন পুনম।
- বিষয় :
- পুনম পান্ডে
- এনগেজমেন্ট
- বিনোদন