গল্পটি থ্রিলার এবং রোমান্সের
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৬ জুলাই ২০২০ | ২৩:৩৬
‘ট্র্যাপ-এর গল্পটা খুবই সহজ। দেখবেন বিষয়টাও হয়তো সবার জানা। ভিন্নতা বলতে এতটুকুনই.. আমাদের গল্প বলার চেষ্টা। আমরা ক্যামেরা ফেলে শুধু সংলাপ নয় দর্শকদের সাথে একটা জার্নি করতে চেয়েছি। তবে গল্পের চ্যালেঞ্জটা এই যে, আপনি জানবেন কি হচ্ছে, আপনি ধারনা করবেন এটা হতে পারে, ওটা হতে পারে। তবে আপনাকে গল্পের শেষ দৃশ্য পর্যন্ত যেতে হবে।’ নিজের পরিচালনায় প্রথম নাটক নিয়ে কথাগুলো বলছিলেন শাহীদ সম্পদ।
আগে গণমাধ্যমকর্মী থেকে নির্মাণে আসলেন তিনি। এছাড়াও ১০ বছর বিভিন্ন টেলিভিশনে অনুষ্ঠান প্রযোজনার অভিজ্ঞতা। সেই অভিজ্ঞতাই এবার কাজে লাগাতে চাইছেন সম্পদ। এবার ঈদুল আজহার জন্য ‘ট্র্যাপ’ নামে একটি নাটক নির্মাণ করেছেন। প্রথম নাটকেই জুটি হিসেবে নিয়েছেন ইরফান সাজ্জাদ ও সাফা কবিরকে।
মিস্টেরিয়াস অ্যাকশন থ্রিলার ধর্মী ও রোমান্সে ভরা নাটকটির গল্প। নাটকটিতে অন্য এক সাফাকে দেখা যাবে। যে সাফাকে আগে কখনও দেখেনি দর্শক। মন্তব্য পরিচালকের।
এতে সাফা কবিরের নায়ক ইরফান সাজ্জাদ। নাটকটিতে অভিনয় করে মুগ্ধ তিনিও। ইরফান বলেন, ‘গল্পটি সুন্দর। এমন গল্পে কাজ করতে ভালো লাগে। আশা করি ঈদে নাটকটি দেখে দর্শকরা আনন্দ পাবে।’
সাফা জানালেন, নাটকটিতে অভিনয় করারার সময ড্রাইভিং শিখছিলাম আমি। গাড়ি চালানোর শুট দিতে হয়েছে। বেশ ভয়ে ভয়েই শর্টগুলো দিতে হয়েছে। অবশ্য এর জন্য প্রস্তুতিও কম ছিলো না। আশা করি নাটকটি দেখলে দর্শকরা ভালো বিনোদন পাবেন।’
নাটকটি ঈদের আগের রাতে দীপ্ত টিভিতে রাত ৯টা ৩০ মিনিটে প্রচার হবে ।
- বিষয় :
- সাফা কবির
- ইরফান সাজ্জাদ