ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

দুই সিনেমা মুক্তির অপেক্ষায় শেখ রিফাত

দুই সিনেমা মুক্তির অপেক্ষায় শেখ রিফাত
×

রিফাত শেখ। ছবি: অভিনেতার সৌজন্যে।

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫ | ১৬:১২ | আপডেট: ১৮ নভেম্বর ২০২৫ | ১৬:২২

দেশের তরুণ অভিনেতাদের তালিকায় যোগ হচ্ছে আরও একটি নতুন নাম—শেখ রিফাত। ২০২০ সাল থেকে রিফাতের সিনেমা জগতের সঙ্গে পথচলা শুরু। তবে বড় পর্দায় তার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়  পরিচালক কাশেম মণ্ডলের হাত ধরে। ২০২৩ সালে নির্মিত প্রথম চলচ্চিত্র ‘বলনা বিদায়’-এ অভিনয়ের মধ্য দিয়ে তার যাত্রা শুরু। ছবিটি এখনও মুক্তির অপেক্ষায়।

পরিচালক কাশেম মণ্ডলের সঙ্গেই দ্বিতীয়বার কাজের সুযোগ পান রিফাত। ২০২৫ সালে নির্মিত হয় নতুন ছবি ‘এতো কাছে তবুও দূরে’। ইতোমধ্যেই শুটিং শেষ হয়েছে এবং আগামী বছরের জানুয়ারিতে ছবিটি মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতা।

নিজের অভিনয়ভ্রমণ ও চরিত্র বেছে নেওয়া নিয়ে শেখ রিফাত বলেন, ‘আমি বিভিন্ন ধরনের চরিত্রে কাজ করতে পছন্দ করি। চরিত্রে ঢুকে অভিনয় করাটা আমি উপভোগ করি। আমার প্রথম দুই ছবির চরিত্র একেবারেই ভিন্ন ধাঁচের। আমি চেষ্টা করেছি সেরাটা দিতে। আশা করি দর্শকরাও কাজগুলো উপভোগ করবেন।’

রিফাত আরও বলেন, ‘আমার জন্য দোয়া করবেন। ‘এতো কাছে তবুও দূরে’ সিনেমাটি হলে গিয়ে দেখবেন। যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে তা ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখবেন। আপনাদের ভালোবাসা পেলেই ভবিষ্যতে আরও ভালো কাজ উপহার দিতে পারবো।’

মুন্সিগঞ্জের সিরাজদীখান থানার ছেলে তিনি। শৈশব–কৈশোর কেটেছে গ্রামের পরিবেশে। ইছাপুর সরকারি মডেল হাইস্কুল থেকে মাধ্যমিক শেষ করে উচ্চশিক্ষার জন্য ঢাকায় আসেন তিনি। এখান থেকেই শুরু তার অভিনয়ের প্রতি আগ্রহের নতুন অধ্যায়।

আরও পড়ুন

×