ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সাত দিন পর চোখ খুললেন লাইফ সাপোর্টে থাকা অভিনেতা তিনু

সাত দিন পর চোখ খুললেন লাইফ সাপোর্টে থাকা অভিনেতা তিনু
×

তিনু করিম। ছবি: ফেসবুক

সমকাল ডেস্ক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫ | ২০:৪০

রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন ছোট পর্দার অভিনেতা তিনু করিম। এক সপ্তাহ পর তাঁর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। বুধবার সকালে চোখ খুলেছেন তিনি। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তাঁর স্ত্রী হুমায়রা নওশিন।

তিনি বলেন, ‘চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনু করিম এখনও লাইফ সাপোর্টেই আছেন। তবে কত দিন সেখানে থাকতে হবে, তা এখনো নিশ্চিত নয়। আজ সকালে তিনু চোখ খুলেছে। চিকিৎসকরা জানিয়েছেন, কিছুটা উন্নতির দিকে যাচ্ছে। সুস্থ হতে দীর্ঘ সময় লাগবে।’

গত ৮ নভেম্বর বরিশালের গ্রামের বাড়িতে গিয়েছিলেন তিনু করিম। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। একপর্যায়ে তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা কমতে থাকলে ২৪ নভেম্বর তাঁকে ঢাকায় আনা হয়। এরপর একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। অবস্থার কিছুটা উন্নতি হলে তাঁকে কেবিনে নেওয়া হয়েছিল। কিন্তু ৩ ডিসেম্বর রক্তচাপ ও রক্তে শর্করার মাত্রা কমে গেলে জ্ঞান হারান তিনি। পরে আবার আইসিইউ এবং শেষ পর্যন্ত লাইফ সাপোর্টে নেওয়া হয়।

প্রসঙ্গত, দুই দশকের বেশি সময় ধরে পেশাদার অভিনয়শিল্পী হিসেবে কাজ করছেন তিনু করিম। ২০০১ সালে ‘সাক্ষর’ নামের একটি নাটকের মাধ্যমে টিভি পর্দায় তাঁর অভিষেক হয়। ২০১০ সালে ‘অপেক্ষা’–র মধ্য দিয়ে বড় পর্দায় নাম লেখান তিনি। এরপর ‘রাত জাগা ফুল’, ‘আলতা বানু’সহ অসংখ্য নাটক ও বিজ্ঞাপনে অভিনয় করেছেন এই অভিনেতা।

আরও পড়ুন

×