ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সোহেল আলমের কথায় ফাহমিদা নবীর নতুন গান

সোহেল আলমের কথায় ফাহমিদা নবীর নতুন গান
×

ফাহমিদা নবী ও সোহেল আলম। ছবি: সংগৃহীত

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫ | ১৭:১৯

আধুনিক বাংলা গানের ভুবনে ফাহমিদা নবী কেবল একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী নন, বরং আলাদা সুর ও নিজস্ব কণ্ঠশৈলীর প্রতীক। সেই ধারাবাহিকতায় তিনি আবারও হাজির হলেন নতুন গানে। তাঁর কণ্ঠে সদ্য প্রকাশিত গানটির শিরোনাম ‘বৃষ্টি তুমি ঝরছিলে সেদিন’।

স্পৃহা মাল্টিমিডিয়ার ব্যানারে সম্প্রতি গানটি প্রকাশ করা হয়েছে। গানটির কথা লিখেছেন গীতিকার ও লেখক সোহেল আলম। সুর ও সংগীতায়োজন করেছেন শেখ মোহাম্মদ রাজোয়ান।

নতুন গানটি নিয়ে ফাহমিদা নবী বলেন, ‘গানটি খুবই মর্মস্পর্শী। গাওয়ার সময় দারুণ ভালো লেগেছিল। এবার যখন গানটি প্রকাশিত হলো, আশা করছি শ্রোতারা এটি শুনে ভিন্নরকম অনুভূতি পাবেন।’

গানটির কথার প্রসঙ্গে গীতিকার সোহেল আলম জানান, ‘মুক্তিযুদ্ধের স্মৃতি, বেদনা ও প্রত্যাশাকে কেন্দ্র করে গানটি লেখা হয়েছে। ভিডিওতেও ১৯৭১ সালের প্রেক্ষাপটকে নান্দনিক ও সংবেদনশীলভাবে তুলে ধরা হয়েছে। আমার বিশ্বাস, গানটি সবার ভালো লাগবে।’

আরও পড়ুন

×