ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

লাইফ সাপোর্টে থাকা অভিনেতা তিনু বাসায় ফিরেছেন

লাইফ সাপোর্টে থাকা অভিনেতা তিনু বাসায় ফিরেছেন
×

অভিনেতা তিনু করিম। ছবি: ফেসবুক

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৬ | ১৮:১৪

আইসিইউ ও লাইফ সাপোর্টের দীর্ঘ লড়াই শেষে অবশেষে বাড়ি ফিরেছেন ছোট পর্দার অভিনেতা তিনু করিম। প্রায় চল্লিশ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত শনিবার তাকে বাসায় নেওয়া হয়। অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু বিষয়টি নিশ্চিত করেন।

সোমবার সকালে অভিনেতার স্ত্রী হুমায়রা নওশিন জানান, সৃষ্টিকর্তার অশেষ কৃপায় তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। তবে এখনও সম্পূর্ণ সুস্থ নন তিনু করিম। নিয়মিত হাসপাতালে গিয়ে ফলোআপ, ওষুধ এবং প্রতিদিন ফিজিওথেরাপি নিতে হচ্ছে। দীর্ঘ অসুস্থতায় শরীর ভীষণ দুর্বল হয়ে পড়েছে বলেও জানান তিনি।

গত ৮ নভেম্বর বরিশালের গ্রামের বাড়িতে অবস্থানকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন অভিনেতা। শ্বাসকষ্ট বাড়লে তাকে ঢাকায় আনা হয় এবং আইসিইউতে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ৩ ডিসেম্বর লাইফ সাপোর্টে নেওয়া হয়।

টানা ২৩ দিন পর উন্নতি দেখা দিলে আবার আইসিইউ, পরে কেবিনে স্থানান্তর করা হয়। ব্যয়বহুল চিকিৎসায় পরিবার আর্থিক সংকটে রয়েছে। দুই দশকের বেশি সময় ধরে নাটক ও সিনেমায় সক্রিয় এই অভিনেতার জন্য সহকর্মী ও দর্শকদের দোয়া চেয়েছে পরিবার।

প্রসঙ্গত, তিনু করিম দুই যুগ ধরে অভিনয়ের সঙ্গে জড়িত আছেন। সালে ‘সাক্ষর’ তার অভিনীত প্রথম টিভি নাটক। ২০১০ সালে ‘অপেক্ষা’ সিনেমা দিয়ে চলচ্চিত্রের এ অভিনেতার অভিষেক হয়। তবে তাকে পরিচিতি পাইয়ে দেয় একটি মোবাইল ফোন কোম্পানির বিজ্ঞাপন।

আরও পড়ুন

×