এবার বাংলাদেশে ‘রং ইন্টারন্যাশনাল স্টার অ্যাওয়ার্ড’
ছবি-সংগৃহীত
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৬ | ১৩:৩১ | আপডেট: ২২ জানুয়ারি ২০২৬ | ১৩:৫৭
কানাডার পর এবার দেশের মাটিতে অনুষ্ঠিত হচ্ছে রং ইন্টারন্যাশনাল স্টার অ্যাওয়ার্ড। এটি আয়োজন করতে যাচ্ছেন ইভেন্ট অর্গানাইজার তানভীর আহমেদ।
এই অনুষ্ঠানের বিস্তারিত জানাতে গত ১৮ জানুয়ারি রাতে ঢাকার অভিজাত এক হোটেলে হয়েছে ঘরোয়া আয়োজন। যেখানে নুসরাত ফারিয়া, মেহজাবীন চৌধুরী ও নীরবসহ এসেছিলেন চলচ্চিত্র ও নাটকের অভিনয়শিল্পীদের পাশাপাশি সংগীতের শিল্পীরাও।
তানভীর আহমেদ জানান, ২০১৭ সাল থেকেই কানাডায় বিভিন্ন শো আয়োজনের পাশাপাশি তারকাদের সম্মাননা জানিয়ে আসছে রং প্রোডাকশন। এবার আর কানাডা নয়, দেশেই বড় পরিসরে আন্তর্জাতিক মানের অ্যাওয়ার্ড শোর আয়োজন করার উদ্যোগ নিয়েছেন।
তিনি বলেন, এখানে সবাইকে এক করার কারণ হল, আমি ২০২৫ সালে একটি রিজভা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডের আয়োজন করেছি। এটা প্রতি বছর এক এক দেশে যাবে। সেই পরিপ্রেক্ষিতে ২০২৬-এ বাংলাদেশে করতে চাচ্ছি। ২০২৭ সালে লন্ডনে-এর আয়োজন করা হবে।
_1769067282.jpg)
উল্লেখ্য তানভীর আহমেদের এসব কর্মকাণ্ড ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে উত্তর আমেরিকার কানাডা ও যুক্তরাষ্ট্রে। ২০১০ সাল থেকে ধারাবাহিকভাবে এসব কাজ করছেন তিনি। ইতোমধ্যে তিনি বাংলাদেশের রুনা লায়লা, বালাম, হাবিব, প্রিতম হাসান, কেয়া পায়েল, বিদ্যা সিনহা মীম, সাদিয়া ইসলাম মৌ, মেহজাবীন চৌধুরী, পারসা ইভানা, ব্যাচেলর পয়েন্টের কাবিলা, মিশু সাব্বির, পাকিস্তানের আতিফ আসলাম, ভারতের শ্রেয়া ঘোষাল, সুনিধি চৌহানকে নিয়ে একাধিক অ্যাওয়ার্ড ও সংগীতানুষ্ঠানের আয়োজন করেছেন।
এরই ধারাবাহিকতায় এবার যোগ হয় ভারতীয় উপমহাদেশের বিখ্যাত সংগীত শিল্পী কুমার শানু ও সাদনা সারগাম, যা ব্যাপক সাড়া ফেলেছে কানাডা ও যুক্তরাষ্ট্রে বসবাসকারী বাংলাদেশিসহ উপমহাদেশের বিভিন্ন জাতিবর্ণের মানুষের মধ্যে।
- বিষয় :
- অ্যাওয়ার্ড
