ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

শুধু লড়াই নয়,অস্তিত্বের প্রশ্ন

শুধু লড়াই নয়,অস্তিত্বের প্রশ্ন
×

ছবি: সংগৃহীত

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০১ মার্চ ২০২৬ | ১৪:৫৬ | আপডেট: ০১ মার্চ ২০২৬ | ১৫:০৪

রোববার ঠিক দুপুরে প্রকাশ পেল ঈদুল ফিতরে মুক্তির অপেক্ষায় থাকা আলোচিত সিনেমা ‘দম’ এর পোস্টার। প্রকাশিত এ পোস্টারে দেখা যায়, এক আহত কিন্তু দৃঢ়প্রতিজ্ঞ মানুষের মুখচ্ছবি এবং পটভূমিতে গাধার পিঠে বসা একজনের পিছে অস্ত্রধারি অনেক মানুষ। 

পোস্টারটি শেয়ার করে এর পরিচালক  রেদওয়ান রনি  লিখেছেন, ‘শুধু লড়াই নয়,অস্তিত্বের প্রশ্ন! যত বাধাই আসুক, দম থাকলে ঠেকায় কে?’সিনেমাটির মাধ্যমে অনেকদিন পর নির্মাণে ফিরছেন  এই পরিচালক। 

২০২৩ সালের ডিসেম্বরে সিনেমাটির ঘোষণা দেওয়া হয়। সে সময় জানানো হয় সিনেমায় অভিনয় করবেন চঞ্চল চৌধুরী। পরের বছরের জুলাইয়ে এতে যুক্ত হন আফরান নিশো। এই দুই অভিনেতার সঙ্গে দমে চমক জাগানিয়ে আরও অনেক তারকাই যুক্ত হোন। তাদের মধ্যে রয়েছেন জাহিদ হাসান  ও পূজা চেরি। 

চলচ্চিত্রটি প্রযোজনা করেছে এসভিএফ আলফা-আই এবং চরকি। 


 

আরও পড়ুন

×