ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

অস্কার মঞ্চে ‘মুক্ত প্যালেস্টাইন’ বার্তা, পাশে দাঁড়িয়ে সমর্থন প্রিয়াঙ্কার

অস্কার মঞ্চে ‘মুক্ত প্যালেস্টাইন’ বার্তা, পাশে দাঁড়িয়ে সমর্থন প্রিয়াঙ্কার
×

প্রিয়াঙ্কা চোপড়া ও হাভিয়ের বারদেম

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৬ মার্চ ২০২৬ | ১৬:২৯ | আপডেট: ১৬ মার্চ ২০২৬ | ১৮:১৬

সিনেমা জগতের শ্রেষ্ঠত্বের লড়াই ছাপিয়ে ২০২৬ সালের অস্কারে আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন এক মানবিক প্রতিবাদ। ‘নো কান্ট্রি ফর ওল্ড মেন’ খ্যাত অভিনেতা হাভিয়ের বারদেম হলিউডের সবচেয়ে বড় মঞ্চে দাঁড়িয়ে যুদ্ধ এবং রক্তপাতের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন।

অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে অস্কার মঞ্চে সেরা আন্তর্জাতিক ছবির নাম ঘোষণা করতে যান অভিনেতার বারদেম। এই ঘোষণা করতে গিয়ে তিনি প্যালেস্টাইনকে মুক্ত করার বার্তা দেন। এসময় তার পাশে দাঁড়িয়ে প্রিয়াঙ্কাও মাথা নেড়ে সেই বার্তায় সমর্থন জানান। এসময় উপস্থিত অতিথিরা দাঁড়িয়ে করতালির মাধ্যমে বারদেমের এই বার্তাকে স্বাগত জানান।

বারদেমের স্যুটের কলারে লাগানো ছিল দুটি বিশেষ পিন একটি যুদ্ধের বিরুদ্ধে এবং অন্যটি ফিলিস্তিনের সমর্থনে।

রেড কার্পেটে ভ্যারাইটি ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি সাফ জানান, বিশ্বের জাঁদরেল পণ্ডিত ও গবেষকরা গাজার পরিস্থিতিকে ‘গণহত্যা’ বলে চিহ্নিত করেছেন, তাই শিল্পীদের চুপ করে থাকা সাজে না।

আমেরিকা ও ইরানের যুদ্ধ পরিস্থিতির কথা মাথায় রেখে এবার অস্কার অনুষ্ঠান ঘিরে ছিল অতিরিক্ত কড়া নিরাপত্তাও।’

আয়োজকেরা জানিয়েছিলেন, নিরাপত্তার কথা মাথায় রেখেই তারা এফবিআই এবং লস অ্যাঞ্জেলেস পুলিশের সঙ্গে হাত মিলিয়ে কাজ করেছেন। যদিও কোনও বিপদ হতে পারে, এমন কোনও বার্তা পাননি কর্তৃপক্ষ।

উল্লেখ্য, ৯৮তম অস্কারে সেরা ছবির পুরস্কার পেয়েছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। এই ছবির জন্যই সেরা পরিচালকের সম্মান পেয়েছেন পল থমাস অ্যান্ডারসন।

আরও পড়ুন

×