ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

রণবীর-দীপিকার ঘরে আসছে দ্বিতীয় সন্তান

রণবীর-দীপিকার ঘরে আসছে দ্বিতীয় সন্তান
×

দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬ | ১৫:০৭ | আপডেট: ১৯ এপ্রিল ২০২৬ | ১৫:১৩

বলিউডের জনপ্রিয় দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং আবারও বাবা-মা হতে চলেছেন। রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে এক যৌথ পোস্টে এই সুখবর জানান তারা।

পোস্টে দেখা যায়, তাদের কন্যা দোয়া একটি পজিটিভ প্রেগন্যান্সি টেস্ট কিট হাতে ধরে আছে। ক্যাপশনে দীপিকা শুধু দুটি ‘নজর লাগা’ ইমোজি ব্যবহার করে ইঙ্গিত দেন নতুন সদস্য আসার আনন্দের।

দীপিকার দ্বিতীয়বার মা হতে যাওয়ার জল্পনা নিয়ে শনিবার দিবাগত রাত থেকেই বলিউডে কানাঘুষো শোনা যাচ্ছিল। এবার সেই গুঞ্জনের ইতি ঘটিয়ে বিষয়টি সত্যি বলে জানালেন তারা।

 

২০১২ সালে একটি অ্যাওয়ার্ড শোতে প্রথম দেখা হয়েছিল দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। তবে তাদের প্রেমের সূচনা হয় একই বছরের সিনেমা  ‘রামলিলা’ সিনেমার শুটিং সেটে।

শুরুর দিকে দীপিকা কোনো সিরিয়াস সম্পর্কে যেতে চাননি বলেও এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন। তবে সময়ের সঙ্গে সঙ্গে রণবীরের প্রতিই বারবার ফিরে আসতেন তিনি—এভাবেই গড়ে ওঠে তাদের সম্পর্কের দৃঢ় ভিত্তি।

দীর্ঘদিন প্রেমের পর ২০১৮ সালে বিয়ে বিয়ে করেন রণবীর-দীপিকা। ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর দীপিকার কোল আলো করে এসেছিল দুয়া পাড়ুকোন। মেয়ের বয়স দেড় বছর হতেই ফের সুখবর দিলেন তারা।

দীপিকা পাড়ুকোন, রণবীর সিং ও তাদের প্রথম সন্তান দোয়া। ছবি: ইন্সটাগ্রাম

সব মিলিয়ে এখন আবার নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন এই তারকা দম্পতি। তাদের এই সুখবর ইতোমধ্যেই ভক্তদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস তৈরি করেছে। সূত্র: এনডিটিভি

আরও পড়ুন

×