ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

গুরুতর অসুস্থ নির্মাতা-নাট্যকার শুকু, আর্থিক চাপে পরিবার

গুরুতর অসুস্থ নির্মাতা-নাট্যকার শুকু, আর্থিক চাপে পরিবার
×

মাতিয়া বানু শুকু। ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬ | ২০:৫৪

জীবনের কঠিন সময়ের মধ্যদিয়ে যাচ্ছেন গুণী নির্মাতা ও নাট্যকার মাতিয়া বানু শুকু। প্রায় ৮ মাস আগে শুকুর শরীরে ক্যানসার ধরা পড়ে। চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে তাকে নিয়মিত কেমোথেরাপি ও থেরাপি দেওয়া হয়েছে।

শুকুর স্বামী নির্মাতা নুরুল আলম আতিক জানান, বর্তমানে প্রতি সপ্তাহে কেমো এবং নির্দিষ্ট সময় পরপর থেরাপি নিতে হচ্ছে, ব্যয়বহুল এই চিকিৎসা পরিবারকে বড় আর্থিক চাপে ফেলেছে।

সরকারের সহযোগিতার বিষয়ে নুরুল আলম আতিক বলেন, ‘আমরা শিল্পী মানুষ। দুজনই নির্মাণের সঙ্গে যুক্ত। মাঝে শুকুকে চেন্নাই নিয়ে গেছি। অনেক টাকা খরচ হয়েছে। বন্ধু, স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা এরইমধ্যে শুকুর চিকিৎসা সহায়তায় এগিয়ে এসেছেন। তবে এই চিকিৎসা অনেক দিন করতে হবে। সেজন্য সরকারের সহযোগিতা চাইছি। সরকার পাশে দাঁড়ালে চিরকৃতজ্ঞ থাকব। আশা করছি সরকার পাশে দাঁড়াবে।’

প্রসঙ্গত, ভাষা সৈনিক প্রয়াত আব্দুল মতিনের (ভাষা মতিন) বড় মেয়ে শুকু। দীর্ঘদিন ধরেই তিনি নাটক ও চলচ্চিত্র নির্মাণের সঙ্গে জড়িত। সেই সুবাদে দর্শকমহলেও তিনি সুপরিচিত। তাঁর নির্মিত ধারাবাহিকের মধ্যে ‘গোল্লাছুট’, ‘টু লেট’, ‘একটা কিনলে আরেকটা ফ্রি’ প্রভৃতি উল্লেখযোগ্য।

পাশাপাশি চলচ্চিত্র প্রযোজক হিসেবেও পেয়েছেন সাফল্য। তাঁর প্রযোজিত সিনেমা ‘লাল মোরগের ঝুঁটি’ লাভ করেছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

আরও পড়ুন

×