ঢাকা মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

আরও ভালো করতে পারতাম, ‘কাভালা’ নিয়ে তামান্না

আরও ভালো করতে পারতাম, ‘কাভালা’ নিয়ে তামান্না
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ জুন ২০২৬ | ১৯:৫৫ | আপডেট: ১৬ জুন ২০২৬ | ২০:১৪

রজনীকান্ত অভিনীত ‘জেলার’ সিনেমার জনপ্রিয় গান ‘কাভালা’ নিয়ে এবার নিজের অনুভূতির কথা জানালেন অভিনেত্রী তামান্না ভাটিয়া। ভাইরাল এই গানটি নিয়ে তিনি জানান, পারফরম্যান্স নিয়ে তিনি পুরোপুরি সন্তুষ্ট ছিলেন না। এটি আরও ভালো করা সম্ভব ছিল। 

সম্প্রতি কোরিওগ্রাফার ও পরিচালক ফারাহ খানের ইউটিউব ভ্লগে অংশ নিয়ে বিভিন্ন কাজের অভিজ্ঞতা শেয়ার করেন তামান্না। সেখানেই ‘কাভালা’ গানটি নিয়ে নিজের অনুশোচনার কথা জানান তিনি।

তামান্না বলেন, ‘কাভালা শুট করার সময় আমি কিছুটা অসন্তুষ্ট ছিলাম। আমার মনে হয়েছিল, আমি আরও ভালো করতে পারতাম।’

এ প্রসঙ্গে ফারাহ খান মন্তব্য করেন, ‘তুমি তো এমনই- সবসময় মনে হয়, আরও ভালো করা যেত।’

‘আজ কি রাত’-এর জন্য ১৫ দিন ধরে অনুশীলন করেছিলেন উল্লেখ করে তিনি বলেন,‘আমি একজন প্রশিক্ষিত নৃত্যশিল্পী নই, তাই প্রতিটি পারফরম্যান্সের জন্য অতিরিক্ত প্রস্তুতির প্রয়োজন হয়।’

‘কাভালা’ গানটি সুর করেছেন অনিরুদ্ধ রবিচন্দর, গীত রচনা করেছেন অরুণরাজা কামারাজ। গানটি গেয়েছেন শিল্পা রাও। মুক্তির পর থেকেই গানটি ব্যাপক জনপ্রিয়তা পায় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। সূত্র: এনডিটিভি

আরও পড়ুন

×