ঢাকা সোমবার, ১৩ জুলাই ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি তুলে ধরতে গানের প্রতিযোগিতা

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি তুলে ধরতে গানের প্রতিযোগিতা
×

ছবি-সংগৃহীত

আনন্দ প্রতিদিন প্রতিবেদক

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬ | ১৫:২২

২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের বীরত্বগাথা, আত্মত্যাগ বাংলাদেশের স্বপ্নকে সুরের মূর্ছনায় ধরে রাখতে বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজন করতে যাচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের মৌলিক গানের প্রতিযোগিতা ‘তোমার গানে জাগবে জুলাই’।

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি তুলে ধরতে একটি দেশাত্মবোধক গানের প্রতিযোগিতার জুলাই গণঅভ্যুত্থান, শহীদদের আত্মত্যাগ, আহতদের বীরত্ব এবং নতুন বাংলাদেশের প্রত্যাশা তুলে ধরতে হবে জানা গেছে। 

অংশগ্রহণকারীদের ভিডিও বা অডিও পাঠাতে হবে ইমেইলের মাধ্যমে। ইমেইলের বিষয় হিসেবে লিখতে হবে ‘তোমার গানে জাগবে জুলাই [অংশগ্রহণকারীর নাম]’। 

আবেদনের সঙ্গে সংযুক্ত করতে হবে গীতিকার, সুরকার ও শিল্পীর নাম, গানের পূর্ণাঙ্গ লিরিক্স, অংশগ্রহণকারীর ঠিকানা, মোবাইল নম্বর এবং জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধনের স্ক্যান কপি। প্রতিযোগিতায় নির্বাচিত সেরা ১০টি গানকে আর্থিক পুরস্কারের পাশাপাশি ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হবে।

আগ্রহীরা আগামী ২৫ জুলাই রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে ([email protected]) ঠিকানায় আবেদন পাঠাতে পারবেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই আয়োজনের মূল লক্ষ্য হলো জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, আত্মত্যাগ এবং নতুন বাংলাদেশের স্বপ্নকে সংগীতের মাধ্যমে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া। 

প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বয়সী ও অঞ্চলের সৃষ্টিশীল গীতিকার, সুরকার ও শিল্পীদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। 

কর্তৃপক্ষের আশা, প্রতিযোগিতার মাধ্যমে এমন কিছু মৌলিক দেশাত্মবোধক গান তৈরি হবে, যা ভবিষ্যতেও জুলাইয়ের স্মৃতি ও চেতনাকে ধারণ করে মানুষের হৃদয়ে অনুপ্রেরণা জোগাবে। 

আরও পড়ুন

×