ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

‘সাউন্ড অব জুলাই’ কনসার্ট আজ

‘সাউন্ড অব জুলাই’ কনসার্ট আজ
×

ছবি: সংগৃহীত

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬ | ১৩:২৩

জুলাইয়ের গণঅভ্যুত্থানের প্রতিবাদী গান, কবিতা ও র্যা প গান নিয়ে আজ বিকেলে রাজধানীর ধানমন্ডির রবীন্দ্রসরোবরে অনুষ্ঠিত হচ্ছে বিশেষ সাংস্কৃতিক আয়োজন ‘সাউন্ড অব জুলাই’। ‘চলুন এক সঙ্গে গাই–জুলাইয়ের গান’ শিরোনামে বিকেল ৫টা ৩০ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এই অনুষ্ঠান।

জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স আয়োজিত এ অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করছে বিডিজবস। সবার জন্য উন্মুক্ত এই আয়োজন উপভোগ করতে অংশগ্রহণকারীদের ফ্রি রেজিস্ট্রেশনের ব্যবস্থা রাখা হয়েছে। 

অনুষ্ঠানে জুলাইয়ের রক্তঝরা দিনগুলোর স্মৃতি, প্রতিবাদ এবং গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে পরিবেশিত হবে প্রতিবাদী গান, কবিতা ও র্যািপ। সংস্কৃতি ও সৃজনশীলতার মাধ্যমে নতুন প্রজন্মের কাছে সেই সময়ের সংগ্রাম ও আত্মত্যাগের বার্তা পৌঁছে দেওয়াই এই আয়োজনের মূল লক্ষ্য বলে জানিয়েছেন আয়োজকরা।  

এতে গাইবেন জনপ্রিয় র্যা পার হান্নান, যিনি ‘আওয়াজ উডা’ গানের জন্য পরিচিত। এ ছাড়া ‘কথা ক’-খ্যাত সেজান, কাজী আহনাফ তামিদসহ আরও কয়েকজন শিল্পী পরিবেশন করবেন র্যা প গান।

কনসার্ট প্রসঙ্গে শিল্পী সেজান বলেন, ‘দ্য সাউন্ড অব জুলাই’ কেবল একটি সাংস্কৃতিক অনুষ্ঠান নয়; এটি জুলাইয়ের আন্দোলনের স্মৃতি, প্রতিবাদ ও আত্মত্যাগকে সুর, শব্দ ও কবিতার মাধ্যমে নতুন করে স্মরণ করার একটি প্রয়াস। আশা করছি, আয়োজনটিতে শ্রোতার স্বতঃস্ফূর্ত সাড়া পাব।’ 

আরও পড়ুন

×