ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

হোটেলে চাকরির সুবাদে প্রেম, মৃত্যুর আগে কী ঘটে নিধির সঙ্গে

হোটেলে চাকরির সুবাদে প্রেম, মৃত্যুর আগে কী ঘটে নিধির সঙ্গে
×

নিধি তিওয়ারি। ছবি: ফেসবুক

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬ | ২১:১৮ | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৬ | ২১:৪৮

ভারতের মধ্যপ্রদেশের সামাজিক যোগাযোগমাধ্যম ইনফ্লুয়েন্সার নিধি তিওয়ারিকে নিজ ঘরে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। মৃত্যুর পর তাকে নিয়ে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য। বিশেষ করে তার মায়ের দাবি ঘিরে শোরগোল পড়েছে। প্রকৌশলী প্রেমিক সোনু সিংহকে নিধির মৃত্যুর জন্য দায়ী করেছে পরিবার।

মৃত্যুর কয়েক ঘণ্টা আগে পূজা করার পাশাপাশি ফেসবুকে ‘লাভ ইয়োরসেলফ’ (নিজেকে ভালোবাসুন) বার্তা পোস্ট করেছিলেন তিনি। তার মা পুলিশকে জানিয়েছেন, মৃত্যুর আগে এক বিবাহিত প্রকৌশলীর সঙ্গে ফোনে কথা বলছিলেন নিধি।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, রোববার সকালে ভুসা মোড়ে নিজ বাড়ির একটি কক্ষ থেকে নিধির মরদেহ উদ্ধার করা হয়।

বারাণসীর বাসিন্দা নিধি ভুসা মোড়ে মা ও ছোট বোনের সঙ্গে থাকতেন। পরিবারের বড় মেয়ে হিসেবে সংসারের দায়িত্বও অনেকটাই তার ওপর ছিল। সিংগরাউলির মরওয়া এলাকার একটি হোটেলে রিসেপশনিস্ট হিসেবে কাজ করতেন নিধি। সেখানে সোনু সিংয়ের সঙ্গে তার পরিচয় হয়। সোনু একটি এনসিএল আউটসোর্সিং প্রতিষ্ঠানে প্রকৌশলী হিসেবে কাজ করতেন এবং কাজের প্রয়োজনে নিয়মিত ওই হোটেলে থাকতেন।

নিধি তিওয়ারি। ছবি: ফেসবুক

নিধির মা হেমলতা তিওয়ারি দাবি, ধীরে ধীরে তাদের ঘনিষ্ঠতা বাড়ে। পরে পরিবার জানতে পারে, সোনু বিবাহিত এবং তার দুই সন্তান রয়েছে। এরপর পরিবারের পক্ষ থেকে নিধিকে ওই ব্যক্তির সঙ্গে যোগাযোগ বন্ধ করতে বলা হয়। তবে তাদের যোগাযোগ অব্যাহত ছিল বলে অভিযোগ করেছেন নিধির মা।

হেমলতার পুলিশকে জানান, সোনু নিয়মিত নিধির ওপর নজর রাখতেন। তিনি কোথায় আছেন, কার সঙ্গে আছেন—এসব জানতে চাইতেন। এমনকি বাড়িতে থাকার সময়ও নিধি ব্লুটুথ ইয়ারফোনের মাধ্যমে তার সঙ্গে যোগাযোগ রাখতেন।

নিধির মা পুলিশকে আরও জানিয়েছেন, মৃত্যুর আগের রাতে বাড়ির নিচতলায় পূজা করেছিলেন তার মেয়ে। এরপর ফোনে কথা বলতে বলতে নিজের ঘরে চলে যান। ফোনে কথা বলার পরই তিনি ঘরের দরজা বন্ধ করে দেন এবং এরপর আর দরজা খোলেননি। তবে ওই রাতে ঘরের ভেতরে ঠিক কী ঘটেছিল, সে বিষয়ে পরিবারও নিশ্চিতভাবে কিছু বলতে পারেনি।

নিধি তিওয়ারি। ছবি: ফেসবুক

পুলিশ জানিয়েছে, ফোনের তথ্য ও পরিবারের সদস্যদের বক্তব্যের ভিত্তিতে পুরো ঘটনাক্রম খতিয়ে দেখা হচ্ছে।

সিংগরাউলির পুলিশ সুপার সিয়াজ কে এম জানিয়েছেন, নিধির ফোনের কল ডিটেইলস বিশ্লেষণ করা হচ্ছে। সোনু সিং এবং ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততা নিয়ে পরিবারের করা দাবিগুলোও যাচাই করছে পুলিশ। মৃত্যুর সঠিক কারণ এবং শেষ ফোনকলে কী কথা হয়েছিল, তা এখনো নিশ্চিত হয়নি। মৃত্যুর আগে নিধির করা ফেসবুক পোস্টটিও তদন্তের অংশ হিসেবে খতিয়ে দেখা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ পরিচিত ছিলেন নিধি। ফেসবুকে তাঁর অনুসারী ৯ লাখ ২৮ হাজারের বেশি এবং ইনস্টাগ্রামে ৭ লাখ ১২ হাজারের বেশি। নিয়মিত নাচের রিল ভিডিও প্রকাশ করতেন তিনি। স্থানীয় বিভিন্ন অনুষ্ঠান ও সৌন্দর্য প্রতিযোগিতায়ও অংশ নিতেন। ২০২৪ সালে ‘মিস প্রিটি ইন্ডিয়া’ খেতাব জেতেন নিধি। তাঁর অভিনয়ে কাজ করারও ইচ্ছা ছিল।

নিধি তিওয়ারি। ছবি: ফেসবুক

শনিবার রাত ৮টার দিকে প্রকৌশলী সোনু সিংয়ের সঙ্গে ফোনে কথা বলার সময় নিধির তর্ক হয় বলে পরিবারের দাবি। এরপরই ফেসবুকে একটি পোস্ট করেন তিনি, যার শেষে লেখা ছিল ‘লাভ ইয়োরসেলফ’। পরে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেন নিধি।

রাত ৯টা থেকে ১০টার মধ্যে পরিবারের সদস্যরা দরজায় কড়া নাড়লেও তিনি বের হননি। রোববার সকালেও ঘরের দরজা বন্ধ থাকায় সন্দেহ হয়। পুলিশে খবর দেওয়া হলে কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে জানালা দিয়ে ভেতরে তাকিয়ে নিধিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। সূত্র: ইন্ডিয়া টাইমস

আরও পড়ুন

×