রিমার্কের বর্ষসেরা পণ্য ‘লিলি হুইপড শিয়া বডিওয়াশ’
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬ | ২২:২০ | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৬ | ২২:২৪
বিক্রয় সাফল্য, বাজার জরিপ ও ভোক্তাদের মতামতের ভিত্তিতে ২০২৬ সালের বর্ষসেরা পণ্য নির্বাচিত হয়েছে লিলি হুইপড শিয়া বডিওয়াশ। প্রায় ১ হাজার ২০০ পণ্যের মধ্যে প্রতিযোগিতা শেষে সোমবার রাজধানীর একটি হোটেলে এ ঘোষণা দেয় রিমার্ক এইচবি লিমিটেড।
বর্ষসেরা হওয়ার দৌড়ে লিলি সিরাম গ্লো সোপ, লিলি ফেসওয়াশ, নিওর ফেসওয়াশ, লিলি আলট্রা সফট জেল, লিলি শ্যাম্পু, অরিক্স ডিটারজেন্ট ও টাইলক্সসহ বিভিন্ন পণ্য ছিল। অনুষ্ঠানে লিলি হুইপড শিয়া বডিওয়াশের প্রতিনিধিদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।
রিমার্কের পক্ষ থেকে জানানো হয়, বাজারে গ্রহণযোগ্যতা, ভোক্তাদের আস্থা, বিক্রয় প্রবণতা এবং ক্লিনজিংয়ের পাশাপাশি ময়েশ্চারাইজিং ও ত্বকের যত্নের সুবিধা বিবেচনায় নিয়ে পণ্যটিকে বর্ষসেরা নির্বাচিত করা হয়েছে।
লিলির চিফ বিজনেস অফিসার আবির আদনান বলেন, কোনো পণ্যকে শুধু বিক্রয়ের পরিমাণ দিয়ে মূল্যায়ন করা হয় না। ভোক্তার অভিজ্ঞতা, পুনরায় কেনার প্রবণতা ও বাজারে গ্রহণযোগ্যতাকেও গুরুত্ব দেওয়া হয়।
রিমার্কের পরিচালক কে এম সাদমান সাঈদ বলেন, একটি পণ্যের সফলতার ক্ষেত্রে ভোক্তার গ্রহণযোগ্যতা গুরুত্বপূর্ণ। লিলি বডিওয়াশের ক্ষেত্রে বিক্রয়ের পাশাপাশি বাজারের প্রতিক্রিয়া ও ভোক্তাদের অভিজ্ঞতা বিশ্লেষণ করেই এ স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে লিলি বডিওয়াশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর অভিনেত্রী কেয়া পায়েলসহ রিমার্কের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি
- বিষয় :
- পুরস্কার