কুতুবদিয়া চ্যানেলে দুটি জাহাজে সংঘর্ষ
ছবি: সংগৃহীত
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬ | ২২:৩৯
কুতুবদিয়া চ্যানেলের আলফা অ্যাঙ্করেজের দিকে যাওয়ার পথে দুটি পণ্যবাহী জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সকাল আনুমানিক ৯টার দিকে এ ঘটনা ঘটে।
সংঘর্ষ হওয়া জাহাজ দুটির নাম ‘এমভি এপিজে শিরিন’ ও ‘এমভি এইচজি সিডনি’। দুটিই বাল্ক ক্যারিয়ার। তবে এতে ঠিক কি পরিমাণ ক্ষতি হয়েছে তা যৌথ সার্ভের মাধ্যমে তদন্তপূর্বক নির্ধারণ ও ক্ষতিপূরণ দিতে চিঠি দিয়েছে ক্ষতিগ্রস্ত জাহাজের মালিক পক্ষ।
বিষয়টি নিশ্চিত করেন বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম। তিনি জানান, সকাল সাড়ে আটটার দিকে ‘এমভি এইচজি সিডনি’ নামে একটি বড় জাহাজ কুতুবদিয়া আলফা অ্যাঙ্করেজের যাচ্ছিল। এ সময় ‘এমভি এপিজে শিরিন’ নামে আরেকটি জাহাজের সঙ্গে সংঘর্ষ হয়। দুটিই বাল্ক ক্যারিয়ার। দুটি জাহাজই ভ্যাসেল ট্রাফিক ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমকে (ভিটিএমআইএস) ঘটনাটি জানায়। এরপর জাহাজ দুটি নিরাপদ অবস্থানে চলে যায়। তবে একটি জাহাজের বাম পাশের ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে পরীক্ষা চলছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা প্রাণহানির খবর পাওয়া যায়নি এবং সমুদ্রে কোনো ধরনের দূষণের ঘটনাও ঘটেনি।
বন্দর কর্তৃপক্ষ জানায়, কুতুবদিয়া চ্যানেলে ‘এমভি এপিজে শিরিন’ জাহাজ থেকে ‘এমভি সানি ৫’ নামে লাইটার জাহাজে পণ্য খালাস করা হচ্ছি ল। একইপথে যাচ্ছিল ‘এমভি এইচজি সিডনি’ নামে আরেকটি বড় জাহাজ। এ সময় জাহাজ দুটি ধাক্কা খায়। ঘটনার পর উভয় জাহাজ থেকে দ্রুত বিষয়টি জাহাজ চলাচল ব্যবস্থাপনা তথ্যকেন্দ্রকে (ভিটিএমআইএস) জানানো হয়। পরে উভয় জাহাজ নিরাপদে নিজেদের অবস্থানে রয়েছে।
- বিষয় :
- চট্টগ্রাম বন্দর
- সংঘর্ষ
- জাহাজ