ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

প্রিমিয়ার ব্যাংকের ৫ হাজার কোটি টাকার নতুন আমানত সংগ্রহ

প্রিমিয়ার ব্যাংকের ৫ হাজার কোটি টাকার নতুন আমানত সংগ্রহ
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬ | ২২:৩৪

প্রিমিয়ার ব্যাংক পিএলসি আমানত ও আদায় অভিযান ২০২৬ এর আওতায় ১১২ কর্মদিবসে ৫ হাজার ৩৯০ কোটি টাকা নতুন আমানত সংগ্রহ করেছে। ব্যাংকটি জানায়, চলতি বছরের ১ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত ৬০ কর্মদিবসে ৩ হাজার ৩ কোটি টাকা এবং ১৫ জুলাই থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত ৫২ কর্মদিবসে আরও ২ হাজার ৩৮৭ কোটি টাকা আমানত সংগ্রহ করে। 

ব্যাংকের চেয়ারম্যান ডা. আরিফুর রহমান বলেন, অতীতের দুর্ভাগ্যজনক ব্যাংক পরিস্থিতি কাটিয়ে এই বিপুল পরিমাণ আমানত অর্জন আমাদের সহকর্মীদের আন্তরিক প্রচেষ্টা ও সম্মানিত গ্রাহকদের অব্যাহত সমর্থনের কারণেই সম্ভব হয়েছে। গ্রাহকদের আস্থাই আমাদের শক্তি।

ব্যবস্থাপনা পরিচালক মো. মনজুর মফিজ বলেন, এই বিপুল আমানত সংগ্রহ আমাদের সুপরিকল্পিত উদ্যোগ, কার্যকর বাস্তবায়ন এবং দলগত কাজের সুফল। আমরা গ্রাহকসেবার মান প্রতিদিন আরও উন্নত করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

প্রিমিয়ার ব্যাংক জানিয়েছে, গ্রাহকদের আস্থা, আধুনিক ব্যাংকিং সেবা এবং নিবেদিত কর্মীদের সম্মিলিত প্রচেষ্টায় ভবিষ্যতেও প্রবৃদ্ধির এ ধারা অব্যাহত রাখার লক্ষ্য রয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×