ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

সালমানকে ২৫ বছর ধরে আগলে রেখেছেন যিনি

সালমানকে ২৫ বছর ধরে আগলে রেখেছেন যিনি
×

সালমানের সেলফিতে শেরা । ছবি: ইনস্টাগ্রাম

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০১৯ | ০৫:৪১ | আপডেট: ১৯ নভেম্বর ২০১৯ | ০৫:৫০

বলিউড সুপারস্টার সালমান খানের ছায়াসঙ্গী হিসেবে যাকে সবসময় দেখা যায় তিনি হলেন শেরা। ভাইজানের ভক্তরা তার এই দেহরক্ষীকে চেনে না এমন কেউ নেই। দীর্ঘ ২৫ বছর ধরে শেরা সেনাপতির মতো আগলে রেখেছেন বলিউডের ‘সুলতান’কে। বলা যায়, সালমানের যেকেনো বিপদের হাত থেকে রক্ষার পুরো দায়িত্ব শেরার ওপর।

বিদেশে গিয়ে সুরক্ষা-সংক্রান্ত নানা প্রশিক্ষণ নিয়েছেন শেরা । সালমান যখন সেই অর্থে তারকা হননি, তখন থেকেই শেরা তার পাশে আছেন। সালমানও তার এই প্রিয় দেহরক্ষীকে নিজের পরিবারের একজন মনে করেন। তাইতো দীর্ঘ ২৫ বছর ধরে সালমানের বিপদে-আপদে তিনিই অন্যতম সঙ্গী। 

সম্প্রতি সালমান তার সঙ্গে একটি সেলফি তুলে ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। তিনি লিখেছেন, ২৫ বছর এবং এই সম্পর্ক এখনও শক্তিশালী হচ্ছে। এদিকে শেরাও একই ছবি তার ইনস্টাগ্রামে পোস্ট করেন। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে এ তথ্য বলা হয়েছে।

এর আগে শোনা যায়, সাল্লু ভাই শিগগিরই নাকি শেরার ছেলেকে বলিউডে নিয়ে আসবেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সালমান খান প্রসঙ্গে শেরা বলেন, ‘সালমান খানের সঙ্গে আমি আমার জীবনের শেষ নিশ্বাস পর্যন্ত থাকব। যত দিন বেঁচে আছি, ওনার পাশে পাশে থাকব। সালমানের সম্পূর্ণ সুরক্ষার দায়িত্ব আমার। আমি কখনো ভাইজানের পেছনে থাকি না। সব সময় সামনে থাকি। আর ভাইজানকে কোনো সমস্যা যাতে ছুঁতে না পারে, তাই তার সামনে পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকি। যেকোনো বিপদ ভাইজানের ওপর আছড়ে পড়ার আগে তা রুখে দিই।’

আরও পড়ুন

×