মুক্তি পেল শাহরুখকন্যার প্রথম সিনেমা
শাহরুখকন্যা-ফাইল ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০১৯ | ২৩:৩৬ | আপডেট: ১৯ নভেম্বর ২০১৯ | ২৩:৪০
স্টাইল স্টেটমেন্ট ও উষ্ণ ভিডিও পোস্টের জন্য সোশ্যাল মিডিয়ার আলোচনায় প্রায়শই উঠে আসেন শাহরুখকন্যা সুহানা খান। এবার তাকে নিয়ে আলোচনার ঝড় আরো বেড়ে গেল। তার অভিনীত প্রথম ফিল্ম মুক্তি পেয়েছে। ‘দ্য গ্রে পার্ট অফ ব্লু’ মুক্তির পর থেকে নেটিজেনদের আলোচনার কেন্দ্রবিন্দুতে সুহানা।
১০ মিনিটের এই শর্ট ফিল্মে সুহানার সহ অভিনেতার ভূমিকায় অভিনয় করেছেন রবিন গোনেলা। ১৭ নভেম্বর এই ছবি মুক্তি পাওয়ার পর থেকেই সুহানার অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ দর্শকরা।
সুহানা অভিনীত এই শর্ট ফিল্ম কম বয়সী এক যুগলকে নিয়ে। মেয়েটির বাড়ি যাওয়ার সময় দু’দিনের দীর্ঘ সফরে সম্পর্কের বাস্তবতা কীভাবে বুঝতে পারে তারা, তারই গল্প বলা হয়েছে এই ছবিতে।
ছবি প্রকাশের পর ‘দ্য গ্রে পার্ট অফ ব্লু’-র পরিচালক থিওডোর গিমেনো নিজের সোশ্যাল মিডিয়ায় প্রোফাইলে লিখেছেন, ‘শেষ অবধি এই প্রোজেক্টকে বাস্তবের রূপ দিতে পেরে আমি উত্তেজিত।’
সুহানা এ বছর গ্র্যাজুয়েশন শেষ করেছেন। এরইমধ্যে তিনি বলিউডে জনপ্রিয়তা অর্জন করেছেন। সূত্র: আনন্দবাজার
- বিষয় :
- দ্য গ্রে পার্ট অফ ব্লু
- সুহানা
- শাহরুখকন্যা
