ঢাকা সোমবার, ১৫ জুন ২০২৬

সাব্বিরের গানে মডেল সাফা, নির্মাতা অমিতাভ

সাব্বিরের গানে মডেল সাফা, নির্মাতা অমিতাভ
×

সাব্বির নাসির, সাফা কবির ও অমিতাভ রেজা

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০১৯ | ০৫:২৯ | আপডেট: ২৪ নভেম্বর ২০১৯ | ০৫:৪২

প্রথমবারের মতো মিউজিক ভিডিও নির্মাণ করছেন আয়নাবাজিখ্যাত ছবির নির্মাতা অমিতাভ রেজা। সেই গানে মডেল হয়েছেন  সাফা কবির। গানটির শিরোনাম ‘হর্ষ’। গেয়েছেন সাব্বির নাসির। 

'হর্ষ' শিরোনামের এই গানটি লিখেছেন রাজিব হাসান। সুর-সংগীতায়োজন করেছেন মুনতাসীর তুষার। মিউজিক ভিডিওটির চিত্রনাট্য লিখেছেন চিরকুট ব্যান্ডের সুমি।

শনিবার এফডিসিতে গানটির শুটিং শেষ হয়। শিল্পী সাব্বির নাসির বলেন, অমিতাভ রেজা প্রথমবার মিউজিক ভিডিও নির্মাণ করলেন। তাও আমার গান। এটা অবশ্যই  ভালো লাগার একটি বিষয়। আমি যখন গানটি করে অমিতাভ রেজাকে পাঠাই তখন সে জানান গানটি তার অসম্ভব ভালো লেগেছে। এরপরই প্রস্তাব দেই গানটি ভিডিও নির্মাণের। পরে ভালো লাগা থেকেই ভিডিও নির্মাণে  আসা তার। আশা করছি, দারুন একটি কাজ হবে।দর্শক-শ্রোতারা মুগ্ধ হবেন।

গানটি ভালো লাগায় একই ভাবে চিরকুট ব্যান্ডের সুমীও ভিডিও চিত্রনাট্য করে দিয়েছেন বলে জানান সঙ্গীতশিল্পী সাব্বির নাসির। 

গান ও ভিডিওচিত্র প্রসঙ্গে অমিতাভ রেজা বলেন, গানটি পচন্দ হয়েছে বলেই গানটির ভিডিও নির্মাণ করেছি। গানটির কথা ও গায়কী আমার কাছে সত্যিই অসাধারণ লেগেছে।মিউজিক ভিডিওতে গানের সঙ্গে দারুন একটি গল্পও পাবেন শ্রোতা-দর্শকরা।  

ভিডিওটিতে মডেল হয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেও সাফা কবিরও। গানটি শোনার পরই ভালো লাগা কাজ করেছে বলে মন্তব্য সাফার। সেই সঙ্গে অমিতাভ রেজার নির্মাণ। তাই সব মিলিয়ে ভিডিওতে পারফর্ম করা বলেই জানান তিনি।  

 সঙ্গীতশিল্পী সাব্বির জানান, তার অধিকাংশা গান যেহেতু গাংচিলের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। এটাও সেখানেই প্রকাশের সম্ভাবনার কথা। 

আরও পড়ুন

×