বাবা হারালেন অভিনেত্রী তারিন
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২১ | ০৫:৫৬ | আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২১ | ০৬:১৭
বাবা হারালেন অভিনেত্রী তারিন জাহান। মঙ্গলবার ১টা ৩০ মিনিটে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারিনের বাবা মো. শাহজাহান মারা যান।
তারিনের পারিবারিক সূত্রে এ খবর নিশ্চিত হওয়া গেছে।
গত ডিসেম্বরে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তারিনের বাবা। শারীরিক অবস্থার অবনিত হওয়ায় ৭ ফেব্রুয়ারি সিসিইউতে নেয়া হয়েছিল তাকে।
বাবার মৃত্যুর খবরে গণমাধ্যমকে তারিন বলেন, বাবার করোনা ছিল না। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন। আজ লাইফ সাপোর্টে নেয়া হয়েছিল।
তারিনের বাবা মো. শাহজাহান ছিলেন একজন ব্যবসায়ী। তার মা তাহমিনা জাহান গৃহিণী। পাঁচ বোনের মধ্যে সবার ছোট তারিন জাহান। তারিনের বাবার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন শোবিজের অনেকেই। নির্মাতা চয়নিকা চৌধুরী নিজের ফেসবুকে লিখেছেন, আঙ্কেল যেখানেই থাকেন ভালো থাকেন।
- বিষয় :
- তারিন
- বাবার মৃত্যু
