দুই পিতাকেই এক মাসে হারালাম আমি: তারিন
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২১ | ০৫:৪০
বরেণ্য অভিনেতা এটিএম শামসুজ্জামানকে শেষ শ্রদ্ধা জানাতে এসে অভিনেত্রী তারিন জানালেন এই একমাসেই দুই পিতাকে হারালেন তিনি।
তারিন বলেন, এই মাসের শুরুতে আমার বাবা মারা যান, আজ মিডিয়ায় যে আমাকে মেয়ের মতো আগলে রাখতেন, সেই পিতা চলে গেলে। একই মাসে আমি দুই পিতাকে হারালাম।
অভিনেত্রী তারিন জাহানের বাবা মো. শাহজাহান গত ৯ ফেব্রুয়ারি মারা মারা যান। আজ শনিবার সূত্রাপুরের নিজ বাসায় মৃত্যুবরণ করেন এটিএম শামসুজ্জামান। তারিনের জন্য শোকের মাস।
তারিন বলেন, 'এটিএম শামসুজ্জামান আমাকে কতটা স্নেহ করতেন, তা বলে বোঝাতে পারব না। মেয়ের মতো দেখতেন আমাকে। আমার সৌভাগ্য হয়েছিল একই সংগঠনের (বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ) হয়ে ওনার সঙ্গে কাজ করার। অসুস্থ অবস্থাতেও একুশে ফেব্রুয়ারিতে আমাদের সঙ্গে শহীদ মিনারে গিয়ে ফুল দিতে চেয়েছিলেন।'
- বিষয় :
- এটিএম শামসুজ্জামান
