প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসায় সালমান
ছবি: টুইটার
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০১৯ | ০৭:৪০ | আপডেট: ০৯ ডিসেম্বর ২০১৯ | ০৭:৫৯
টুইটারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেছেন বলিউড সুপারস্টার সালমান খান। রোববার বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান শেষে দেশে ফেরেন সালমান। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করে টুইট করেন সালমান। বঙ্গবন্ধু কন্যার সঙ্গে তার ও ক্যাটরিনা কাইফের তোলা একটি ছবিও পোস্ট করেন তিনি।
টুইটবার্তায় সালমান লিখেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ক্যাট ও আমি। তার মতো চমৎকার একজন মানুষের সাক্ষাৎ পেয়ে আমরা আনন্দিত ও সম্মানিত।’
- বিষয় :
- প্রধানমন্ত্রী শেখ হাসিনা
- সালমান খান
