ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬

বিরাট-আনুশকার দ্বিতীয় বিবাহবার্ষিকী উদযাপন

বিরাট-আনুশকার দ্বিতীয় বিবাহবার্ষিকী উদযাপন
×

ছবি: টুইটার

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০১৯ | ০৫:৫৪ | আপডেট: ১১ ডিসেম্বর ২০১৯ | ০৫:৫৫

দেখতে দেথতে বিবাহিত জীবনের দুই বছর কাটিয়ে দিলেন এ সময়ের আলোচিত তারকা দম্পতি বিরাট কোহলি ও আনুশকা শর্মা।।

২০১৭ সালের ১১ ডিসেম্বর গাঁটছড়া বাঁধেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি ও বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। বুধবার দ্বিতীয় বিবাহবার্ষিকীতে বিবাহলগ্নের মধুর মুহূর্তকে স্মরণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে দারুণ রোমান্টিক পৃথক দু’টি ছবি শেয়ার করেন বিরাট কোহলি ও আনুশকা শর্মা। 

এদিন সকালে এক টুইট বার্তায় আনুশকা লেখেন, 'ভিক্টর হুগো বলেছেন, 'কাউকে ভালোবাসা মানে হলো তার মাঝে ঈশ্বরের মুখ দেখতে পাওয়া।’ ভালোবাসা শুধু একটি অনুভূতি নয়, এটা তার চেয়ে অনেক বেশি কিছু। এটা একটা দিকনির্দেশনা, পরমসত্যের দিকে চলার একটি পথ। আর আমার সৌভাগ্য, সত্যি বলছি, আমার পরম সৌভাগ্য যে, আমি এটা পেয়েছি।' বার্তাটির সঙ্গে লাভ ও সম্মানের ইমো যোগ করেন তিনি। 

এ ছাড়া বিরাট কোহলি একই সাজে তোলা তাদের আরেকটি ছবি শেয়ার করেন টুইটারে লেখেন, 'ভালোবাসা ছাড়া আর কোনো কিছুর অস্তিত্ব নেই। যখন সৃষ্টিকর্তা আশীর্বাদস্বরূপ তোমাকে দেন, তখন প্রতিদিন কেবল একটা কথাই মনে হয়, কৃতজ্ঞতা।'

আরও পড়ুন

×