কার সঙ্গে রোমান্স করতে চান সোনাক্ষী?
সোনাক্ষী সিনহা- ফাইল ছবি
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০১৯ | ০৮:৪৩ | আপডেট: ১১ ডিসেম্বর ২০১৯ | ০৮:৪৭
হৃতিক রোশনের প্রেমে হাবুডুব খাচ্ছেন বলিউডের আরেক তারকা অভিনেত্রী সোনাক্ষী সিনহা। হৃতিককে নাকি খুব ভালো লাগে সোনাক্ষীর। তার প্রেমে পড়ার কথাও জানিয়েছেন এ অভিনেত্রী।
সম্প্রতি দাবাং থ্রি-র প্রমোশনে হাজির হয়ে এ কথা বলেন শত্রুঘ্ন সিনহার মেয়ে। সেখানেই তিনি জানান, পরবর্তী সিনেমায় হৃত্বিক রোশনের সঙ্গে অভিনয় করতে চান তিনি। হৃত্বিকের সঙ্গই রোমান্স করতে চান বলে জানান সোনাক্ষী। শুধু তাই নয়, বলিউডে ক্যাটরিনা কাইফকেই তার সবচেয়ে মোহময়ী অভিনেত্রী বলে মনে হয় বলেও জানান তিনি। জিনিউজের প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে।
সালমান খানের এই সিনেমায় চুলবুল পান্ডের স্ত্রী রাজ্জোর ভূমিকায় দেখা যাব সোনাক্ষীকে। ২০১০ সালে দাবাং-এর হাত ধরেই বলিউডে অভিষেক ঘটে সোনাক্ষীর। আসছে ২০ ডিসেম্বর মুক্ত পাচ্ছে দাবাং থ্রি। এদিকে সালমান খান প্রযোজিত 'নোটবুক' ছবিতে অভিষেক ঘটে মজাহির ইকবাল। শোনা যাচ্ছে, সোনাক্ষী নাকি জাহিরের সঙ্গেই চুটিয়ে প্রেম করছেন। দীর্ঘদিন একে অপরের সঙ্গে সময় কাটাচ্ছেন বলে এমন খবর রটেছে।
- বিষয় :
- হৃতিক রোশন
- সোনাক্ষী সিনহা
- বলিউড
