ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬

আবারও বিজ্ঞাপনে মাশরাফি

আবারও বিজ্ঞাপনে মাশরাফি
×

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০১৯ | ০১:৫৫

নতুন একটি বিজ্ঞাপনে অংশ নিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। বিপিএল শুরুর আগেেই  ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ওয়ালটন স্মার্ট রেফ্রিজারেটরের বিজ্ঞাপনের জন্য ক্যামেরার সামনে দাঁড়ান তিনি। 

কক্সবাজারে ওই বিজ্ঞাপনের শুটিং হয়। বিজ্ঞাপনটি নির্মাণে সার্বিক তত্ত্বাবধান করেন কোম্পানির নির্বাহী পরিচালক আমিন খান, উপ-নির্বাহী পরিচালক ফিরোজ আলম, অতিরিক্ত পরিচালক মিলটন আহমেদ এবং রেফ্রিজারেটরের ব্র্যান্ড ম্যানেজার জীবন আহমেদ। 

‘ফিল্মি ফিচারস’ প্রোডাকশন হাউজের ব্যানারে ওয়ালটন স্মার্ট রেফ্রিজারেটরের বিজ্ঞাপন চিত্রটি নির্মাণ করছেন মাইনুদ্দিন সিয়াম। খুব শিগগিরই দেশের সব টেলিভিশন চ্যানেল এবং অনলাইন মাধ্যমে বিজ্ঞাপনটি প্রচারিত হবে বলে জানা গেছে।

নতুন এই বিজ্ঞাপন নিয়ে মাশরাফি বিন মর্তুজা বলেন, ঘরোয়া এবং আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে ওয়ালটনের সম্পৃক্ততা দেখে আমি এই কোম্পানির প্রেমে পড়ি। তাদের কারখানা পরিদর্শন করে তাদের প্রতি আমার ভালোলাগা বহুগুণ বেড়ে গেছে। ওয়ালটন কারখানা অত্যাধুনিক ও বিশ্বমানের। কাঁচামাল থেকে শুরু করে মোড়কজাত করা পর্যন্ত প্রতিটি কাজ ওখানে অত্যন্ত নিখুঁতভাবে করা হচ্ছে। আসলে দেশের উন্নয়ন করতে হলে দেশীয় শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার বিকল্প নেই। এরকম প্রতিষ্ঠানের সঙ্গে থাকতে পেরে আমারও খুব ভালো লাগছে। 

আরও পড়ুন

×