ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬

জন্মদিনে ভক্তদের ভালোবাসায় সিক্ত রজনীকান্ত

জন্মদিনে ভক্তদের ভালোবাসায় সিক্ত রজনীকান্ত
×

রজনীকান্ত- ফাইল ছবি

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০১৯ | ০৫:১২

ভারতের দক্ষিণী ছবির কিংবদন্তি তারকা রজনীকান্ত। বয়সে প্রবীণ হলেও ‘অ্যাকশন হিরো’-র ভূমিকায় এখনও অক্লান্তভাবে অভিনয় করে চলেছেন ভারতীয় চলচ্চিত্রের এই সুপারস্টার।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পিতবার ৬৮ পেরিয়ে ৬৯ এ পা রেখেছেন তিনি। এ বয়সেও যে রজনীকান্ত সকলের নয়নের মণি, তা আবারও প্রমাণ দিলেন তিনি। এদিন তার জন্মদিনে ভক্তদের পাশাপাশি ভারতের ছোট ও বড় পর্দার তারকাদের  শুভেচ্ছায় সিক্ত হয়েছেন। 

সকাল থেকেই টুইটারে উপচে পড়ছে অভিনেতা রজনীকান্তের জন্য তর অগণন ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছা বার্তা। প্রাণের হিরোকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি নিজেরাও বুঁদ হয়ে থেকেছেন থ্যালাইভাতে।

১৯৭৫ সালে 'অপূর্বা রাগাঙ্গাল' নামের একটি ফিল্ম দিয়ে তামিল ইন্ডাস্ট্রিতে পা রাখেন রজনী। এই ছবি তিনটি জাতীয় পুরস্কার জেতে। সেই শুরু। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে।

আরও পড়ুন

×