ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬

রাফাতের সংগীতে মিরাজের নতুন গান

রাফাতের সংগীতে মিরাজের নতুন গান
×

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০১৯ | ০৬:৫৬ | আপডেট: ২২ ডিসেম্বর ২০১৯ | ০৫:২০

সঙ্গীত পরিচালক ও গায়ক শাহরিয়ার রাফাত। দীর্ঘদিন ধরেই গান সঙ্গীতের সঙ্গে সম্পর্ক তার। তার সঙ্গীতে দেশের বড় বড় গায়করাও গেয়েছেন। সুফি গানের গায়ক হিসেবে পেয়েছেন আলাদা পরিচিতি। এবার তার সঙ্গীতায়োজনে এ অঙ্গনে পথচলা শুরু করলেন মিরাজ মাহবুবের। গানের নাম ‘আন্ধার বানিয়ে দেবো’। 

মিরাজ কথা ও সুরে সম্প্রতি গানটি প্রকাশ হয়েছে ভিডিও আকারে। মিরাজ মাহবুবের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আজ ১২ ডিসেম্বর বিকেল থেকে দেখা যাচ্ছে এই গান।

এই গান নিয়ে শিল্পী বলেন, ‘ছোটবেলা থেকেই গানের সঙ্গে সখ্যতা। স্বপ্ন দেখি শিল্পী হবো, মানুষকে গান শুনিয়ে বিনোদন দেবো। সেই স্বপ্ন পূরণ হলো শাহরিয়ার রাফাত ভাইয়ের হাত ধরে। আমার প্রথম গান ‘আন্ধার বানিয়ে দেবো’ প্রকাশ হলো আজ। একটা অন্যরকম অনুভূতি কাজ করছে নিজের মধ্যে। যদি গানটি সবার ভালো লাগে তবে আমি অনুপ্রাণিত হবো।’

মিরাজের গান ও তার গাযকী নিয়ে রাফাত বলেন, ‘গান শুনেই শ্রোতারা বুঝতে পারবেন মিরাজ মাহবুবের গলায় মায়া আছে। সবচেয়ে বড় কথা গান নিয়ে তার একটা প্যাশন আছে যা আমাকে মুগ্ধ করেছে। ও গান লিখতে পারে, সুর করতে পারে; এগুলো বিশেষ গুণ। গায়ক হিসেবে ওর আনুষ্ঠানিক যাত্রা হলো। আমার বিশ্বাস সে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে শ্রোতাদের অন্তরে।’

গানটির ভিডিও নির্মাণ করেছেন আলামিন দূর্জয়। মডেল হয়েছেন অনন্য, সজল ও জাবিন নাস।

আরও পড়ুন

×