ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬

ফোর্বসের আয়ের তালিকায় শীর্ষে অক্ষয়

ফোর্বসের আয়ের তালিকায় শীর্ষে অক্ষয়
×

অক্ষয় কুমার- ফাইল ছবি

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০১৯ | ০৭:১৫ | আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৯ | ০৮:৫২

ভারতীয় তারকাদের মধ্যে ২০১৯ সালে সবচেয়ে বেশি আয় করে শীর্ষে রয়েছেন বলিউড তারকা অক্ষয় কুমার। আমেরিকার ব্যবসা সংক্রান্ত ম্যাগাজিন ফোর্বস জানিয়েছে এই তথ্য।

বিনোদন অঙ্গনের তারকাদের মধ্যে সবার ওপরে রয়েছেন অক্ষয় কুমার। তার আয়ের পরিমাণ ২৯৩ কোটি ২৫ লাখ রুপি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে একথা বলা হয়েছে।

এ ছাড়া খেলোয়াড় তালিকায় শীর্ষে আছেন ক্রিকেটার বিরাট কোহলি। ২০১৬ থেকে ফোর্বসের এই তালিকার শীর্ষস্থানে থাকা সালমান খানের এবার অবনতি হয়েছে। তিনি  তিনে নেমে গেছেন। এ বছর ২২৯ কোটি ২৫ লাখ রুপি পকেটে পুরেছেন তিনি। আয়ের পাশাপাশি খ্যাতি বিচার করে র‌্যাংকিংটি তৈরি হয়েছে বলে জানায় ফোর্বস। সেজন্য ২৩৯ কোটি ২৫ লাখ রুপি আয় করেও সল্লুর নিচে 'কৌন বনেগা ক্রোড়পতি’র ১১তম আসরের সঞ্চালক অমিতাভ বচ্চন।

পাঁচ নম্বরে ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি। ছয় ও সাত নম্বরে যথাক্রমে শাহরুখ খান ও রণবীর সিং রয়েছেন।

এদিকে শীর্ষ দশে প্রথমবার ঢুকেছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ও আলিয়া ভাট। এ বছর ৫৯ কোটি ২১ লাখ রুপি আয় করে আট নম্বরে আছেন আলিয়া। দশ নম্বরে থাকা দীপিকার আয়ের পরিমাণ ৪৮ কোটি রুপি। ৯ নম্বর স্থানটি পেয়েছেন সাবেক ক্রিকেটার শচীন টেন্ডুলকার। 

আরও পড়ুন

×