ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬

অনলাইনে প্রথম অ্যালবাম মুক্তি দিল ‘ভাঙ্গা মূর্তির কিচিরমিচির’

অনলাইনে প্রথম অ্যালবাম মুক্তি দিল ‘ভাঙ্গা মূর্তির কিচিরমিচির’
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০১৯ | ০৯:১৯ | আপডেট: ২২ ডিসেম্বর ২০১৯ | ০৫:১৮

অনেক দিন ধরেই নিজেদের মৌলিক গান আর শো'র মধ্য দিয়ে প্রস্তুত হচ্ছিল ব্যান্ডদল ‘ভাঙ্গা মূর্তির কিচিরমিচির’। এবার তারা তৈরি করলো নিজেদের প্রথম অ্যালবাম ‘ভাবছ কী এত?’। বৃহস্পতিবার সন্ধ্যায় নিজেদের ইউটিউব চ্যানেলসহ  কয়েকটি অনলাইন প্ল্যাটফর্মে মুক্তি পেলো অ্যালবামটি। এতে রয়েছে ১০ টি মৌলিক গান, একটি ইংরেজি ট্র্যাক ও একটি ইন্সট্রুমেন্টাল ট্র্যাক।

ব্যান্ডটির প্রধান ভোকাল শাম আহমদ বলেন, ‘গানগুলো অ্যাপল মিউজিক, আইটিউনস, অ্যামাজন, ন্যাপস্টার, গুগল প্লে'র মতো আন্তর্জাতিক অনলাইন মিউজিক প্ল্যাটফর্মগুলোতে পাওয়া যাবে। এছাড়াও সাভান ও গানা অ্যাপস থেকেও স্ট্রিমিংয়ের মাধ্যমে শোনা যাবে। ইউটিউব ও স্পটিফাই থেকে বিনামূল্যে পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে শোনার সুযোগও থাকছে।’

ভাঙ্গা মূর্তির কিচিরমিচির ব্যান্ডের সদস্যরা হলেন- শাম আহমদ (ভোকাল, গিটার কম্পোজিশন), ঐশী আহমদ (ভোকাল) এবং আবদুল্লাহ আল মাশরিফ (ব্যান্ড ম্যানেজার)। এই অ্যালবামের মিক্সিং, মাস্টারিং ও অডিও প্রডাকশন করেছেন দেওয়ান এনামুল হাসান রাজু।অ্যালবামের গানের কথা লিখেছেন ও সুর করেছেন শাম আহমদ।

গত ১২ ডিসেম্বর ফেসবুক ও ইউটিউবে মুক্তি পায় অ্যালবামের টাইটেল ট্র্যাকের মিউজিক ভিডিও। অ্যালবামটির অফিসিয়াল লঞ্চিং অনুষ্ঠিত হবে আগামী বছরের জানুয়ারির শেষ সপ্তাহে, বনানীর 'যাত্রা বিরতি'তে। 

আরও পড়ুন

×