শেষ কবে গোসল করেছেন মনে নেই লেডি গাগার!
ফাইল ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০১৯ | ২২:৫৩ | আপডেট: ২২ ডিসেম্বর ২০১৯ | ২৩:৪১
মার্কিন পপশিল্পী ও অভিনেত্রী লেডি গাগা। বিচিত্র ফ্যাশনের জন্য তিনি বেশ আলোচিত। ২০১৩ সালের বিশ্বখ্যাত ম্যাগাজিন ফোর্বসের ৪৫ বছরের কমবয়সী সবচেয়ে প্রভাবশালী নারীদের তালিকায় শীর্ষে জায়গা করে নেন তিনি।
আলোচিত এই গায়িকা এবার নতুন করে আলোচনায় এসেছেন তার এক টুইটের কারণে।
সম্প্রতি ব্যক্তিগত সহকারীর সঙ্গে মজাদার কথোপকথন নিজের টুইটার হ্যান্ডেলের মাধ্যমে প্রকাশ্যে আনেন তিনি। যেখানে তার সহকারী তাকে প্রশ্ন করেন, 'শেষবার কবে গোসল করেছেন?' উত্তরে লেডি গাগা বলেন, 'আমার মনে পড়ে না।'

তবে খ্যাতনামা এই পপ গায়িকার কথা শুনে অনেকেই মনে করছেন, লেডি গাগা তার মিউজিক অ্যালবাম 'এলজিসিক্স' (LG6) নিয়ে এতটাই ব্যস্ত যে, তিনি গোসল করতেই ভুলে গিয়েছেন।
প্রসঙ্গত, শিগগিরই প্রকাশ্যে আসতে চলেছে তার মিউজিক অ্যালবাম 'এলজিসিক্স'। এটি তার ৬ নম্বর মিউজিক অ্যালবাম। এখানেই শেষ নয়, সম্প্রতি জনপ্রিয় গায়িকাকে নিয়ে গুজব রটে তিনি সন্তানসম্ভবা। এ নিয়েও টুইটারে জবাব দেন তিনি। কিছুটা ঠাট্টা করে গায়িকা বলেন, 'হ্যাঁ আমি সন্তানসম্ভবা, কারণটা হল এলজিসিক্স'।
প্রসঙ্গত, এই মুহূর্তে লেডি গাগা তার হিট মিউজিক্যাল সিনেমা 'এ স্টার ইজ বর্ন'-এর প্রচারে ব্যস্ত। সূত্র: জিনিউজ
#LG6
— Lady Gaga (@ladygaga) December 19, 2019
my assistant: when’s the last time you bathed
me: i don’t remember
