ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

এটিএম শামসুজ্জামানকে দেখতে হাসপাতালে তথ্যমন্ত্রী

এটিএম শামসুজ্জামানকে দেখতে হাসপাতালে তথ্যমন্ত্রী
×

হাসপাতালে এটিএম শামসুজ্জামানের শারীরিক অবস্থার খোঁজ নিচ্ছেন তথ্যমন্ত্রী

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০১৯ | ০২:৪১ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৯ | ০৩:০৩

বরেণ্য অভিনেতা এটিএম শামসুজ্জামানের শারীরিক অবস্থার খোঁজ নিতে তাকে হাসপাতালে দেখতে গেলেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

রোববার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) এটিএম শামসুজ্জামানকে দেখতে যান তিনি। 

এ সময় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি কণ্ঠশিল্পী রফিকুল আলম, সাধারণ সম্পাদক অরুন সরকার রানা, অভিনেত্রী তারিন জাহান প্রমুখ উপস্থিত ছিলেন। 

সেখানে গিয়ে মন্ত্রী এটিএম শামসুজ্জামানের সঙ্গে কথা বলেন এবং তার শারীরিক অবস্থার খোঁজ নেন।

এ সময় মন্ত্রী এটিএম শামসুজ্জামানকে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার অসুস্থতার খবর শুনে চিন্তিত।  প্রধানমন্ত্রী নিজেই তার চিকিৎসার খোঁজ নিতে তাকে পাঠিয়েছেন।

মন্ত্রী এই অভিনেতার চিকিৎসার প্রতি বিশেষ নজর দেওয়ার জন্য উপস্থিত চিকিৎসকদের নির্দেশ দেন। এটিএম শামসুজ্জামানের মেয়ে কোয়েল জামানের সঙ্গেও কথা বলেন তথ্যমন্ত্রী। তিনি চিকিৎসা সেবায় কোনো সমস্যা হচ্ছে কি না- সে বিষয়ে তার কাছে জানতে চান।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, এটিএম শামসুজ্জামান একজন কিংবদন্তি অভিনেতা। সরকার তার চিকিৎসার জন্য ইতোপূর্বে সহায়তা করেছে, আগামীতেও তার চিকিৎসার জন্য প্রয়োজনীয় সবকিছু করবে।

আরও পড়ুন

×