ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

‘আমার জীবনের সবচেয়ে দামি গুজব’

‘আমার জীবনের সবচেয়ে দামি গুজব’
×

ফাইল ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০১৯ | ০৩:০৮ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৯ | ০৪:২১

রাফিয়াত রশিদ মিথিলাকে তার স্বামী ভারতীয় নির্মাতা সৃজিত মুখার্জি তিন কোটি টাকার রেঞ্জ রোভার উপহার দিয়েছেন বলে সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করেছে এক ইউটিউব চ্যানেল। কিন্তু খবরটি গুজব বলে উড়িয়ে দিয়েছেন সৃজিত। 

যাচাই না করে চ্যানেলটি এমন তথ্য প্রকাশ করায় অবাক তিনি। নিজের ফেসবুক অ্যাকাউন্টে সেই চ্যানেলের লিঙ্ক শেয়ার করে লিখেছেন, ‘আমার জীবনের সবচেয়ে দামি গুজব।’

মিথিলার সঙ্গে প্রেম ও বিয়ে নিয়ে অনেক গুজবের মুখোমুখি হলেন সৃজিত।

বিয়ের আগে কেউ কেউ বলছিলেন তাদের ইতোমধ্যেই রেজিস্ট্রি বিয়ে হয়ে গেছে, আবার কেউ বলেছেন ‘বিশেষ কারণে’ তড়িঘড়ি বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন ওই জুটি।

তবে সব গুজব এড়িয়ে শীতের শুরুতে দুই পরিবারের ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে বিয়েটা সেরে ফেলেন সৃজিত-মিথিলা।

বিয়ের পরদিন তারা উড়ে যান জেনেভায়। সেখান থেকে শেয়ার করা মধুচন্দ্রিমার ছবি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।  

আরও পড়ুন

×