ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

নায়কের কথায় নিজের নাম বদলে ফেলেছেন তিনি

নায়কের কথায় নিজের নাম বদলে ফেলেছেন  তিনি
×

ফাইল ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০১৯ | ০৪:১৫

বাবা মা শখ করে মেয়ের নাম রেখেছিলেন আলিয়া। আত্মীয়-স্বজন, স্কুল-কলেজে সেই নামেই পরিচিত ছিলেন তিনি। কিন্তু আলিয়া আডবাণী হঠাৎই হয়ে গেলেন কিয়ারা আডবাণী।

কিন্তু বাবা-মায়ের দেওয়া আদরের নাম কেন বদলে ফেললেন ‘কবীর সিং’-এর নায়িকা? নেপথ্যে রয়েছে এক কারণ।

বলিউডে সাফল্য পাওয়ার ইচ্ছা অনেকদিন ধরেই ছিল আলিয়া অর্থাৎ কিয়ারার। ক্যারিয়ারের একদম শুরুর দিকে ছোটখাটো ব্রেক মিলছে স্বপ্ন নগরীতে। মডেলিং বা বিজ্ঞাপনের কাজ পাচ্ছেন টুকটাক। সে সময় আবার আলিয়া ভাটের বাজার একেবারে তুঙ্গে। জনপ্রিয়তাতেও তিনি প্রথম পাঁচে। এমন সময় এক প্রভাবশালী অভিনেতা কিয়ারাকে পরামর্শ দেন, ইন্ডাস্ট্রিতে যদি নাম করতে চাও তা হলে বদলাতে হবে নাম। একই জায়গায় দুই আলিয়া...নামের কারণে জনপ্রিয়তা পেতে কষ্ট হবে।

সেই অভিনেতার পরামর্শেই নিজের নাম কিয়ারা রেখে দেন আলিয়া। কিন্তু এত নাম থাকতে হঠাৎ কিয়ারা কেন? এর পিছনেও রয়েছে রহস্য। যা ফাঁস করেছেন অভিনেত্রী নিজেই।

প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত ২০১০-এ মুক্তিপ্রাপ্ত ছবি ‘আনজানা আনজানি’তে প্রিয়াঙ্কার নাম ছিল কিয়ারা। কিয়ারা নাম শুনতেই বেশ পছন্দ হয়ে গিয়েছিল আলিয়া আডবাণীর। তিনি ঠিক করেন নিজের মেয়ের নাম রাখবেন কিয়ারা। কিন্তু যখন নিজের নাম পরিবর্তন করার প্রয়োজন হল,  মেয়ে অবধি আর অপেক্ষা না করে নিজেই নিজের নাম পাল্টে ফেললেন কিয়ারা।

কিন্তু কোন অভিনেতার মাথা থেকে বের হওয়া আইডিয়া ছিল এই নাম পরিবর্তনের? তিনি আর কেউ নন, বলিউডের ভাইজান,  সালমান খান। তিনি কিয়ারাকে পরামর্শ দিয়েছিলেন নাম পরিবর্তনের। সূত্র: আনন্দবাজার

আরও পড়ুন

×