ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

রক্তাক্ত রণবীর কাপুর

রক্তাক্ত রণবীর কাপুর
×

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০১৯ | ০৫:০৬

বলিউড তারকা রণবীর কাপুর ফুটবল খেলতে গিয়ে আহত হয়েছেন। ঠোঁট কেটে রক্ত বেরোতে শুরু করলে, কিছুক্ষণের জন্য খেলা বন্ধ হয়ে যায়৷ পরে সুস্থবোধ করলে আবার মাঠে নেমে পড়েন এই বলিউড তারকা। ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজের প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

রোববার সাইফ আলী খানের ছেলে ইব্রাহীম খান, শাহিদ কাপুরের ভাই ঈশান খট্টর, টেলি তারকা সব্বির আলুওয়ালিয়ার সঙ্গে ফুটবল খেলতে মাঠে নামেন রণবীর কাপুর৷ খেলার মাঝে আচমকাই বল লেগে, তার ঠোঁট কেটে যায়৷আহত হওয়ার পর ঠোঁট থেকে রক্ত ঝরতে শুরু করে রণবীরের৷

এদিকে আহত হওয়ার পরই রণবীরকে তাক করে ক্যামেরা এগিয়ে যায়৷ দেখা যায়, ঠোঁট থেকে গলগল করে রক্ত পড়ছে তার৷ কিন্তু মনের জোর না হারিয়ে, ফের মাঠে নেমে পড়েন এ তারকা৷

রণবীর কাপুর বর্তমানে ব্রক্ষ্মাস্ত্রের শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন৷ পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের এই সিনেমায় রণবীর কাপুরের সঙ্গে রয়েছেন আলিয়া ভাট, অমিতাভ বচ্চন, ডিম্পল কাপাডিয়া, নাগার্জুনা এবং মৌনি রায়৷ এর পাশাপাশি শামসেরার শুটিংও শুরু করে দিয়েছেন রণবীর৷ এই সিনেমায় বণী কাপুরের সঙ্গে পর্দা ভাগাভাগি করছেন তিনি৷

আরও পড়ুন

×