ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

মার্চে মুক্তি পাচ্ছে 'রূপসা নদীর বাঁকে'

মার্চে মুক্তি পাচ্ছে 'রূপসা নদীর বাঁকে'
×

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০১৯ | ০৫:০৪ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৯ | ০৫:৪২

স্বাধীনতার মাস মার্চে  মুক্তি পাচ্ছে তানভীর মোকাম্মেল পরিচালিত সিনেমা 'রূপসা নদীর বাঁকে'। ২০১৬-২০১৭ অর্থবছরে প সরকারি অনুদানের পাশাপাশি গণঅর্থায়নে নির্মিত এ চলচ্চিত্রের কাহিনী গড়ে উঠেছে একজন ত্যাগী বামপন্থি নেতাকে ঘিরে। ইতোমধ্যে ছবিটির শুটিং ও ডাবিং সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন পরিচালক।

ছবিটির গল্পে দেখা যাবে ১৯৭১ সালে রাজাকাররা কজন ত্যাগী বামপন্থি নেতাকে হত্যা করে। তাকে নিয়েই এই চলচ্চিত্র। যেখানে ত্রিশের দশকের স্বদেশী আন্দোলন, তেভাগা আন্দোলন, রাজশাহী জেলের খাপড়া ওয়ার্ডে কমিউনিস্টদের হত্যার ঘটনাগুলো একজন বিপ্লবীর জীবনের পটভূমিতে তুলে ধরা হয়েছে।

ছবিটি নিয়ে তানভীর মোকাম্মেল বলেন, 'দেশে গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও সমাজ-প্রগতির আন্দোলনে বামপন্থিদের অনেক ভূমিকা ছিল। কিন্তু তাদের কথা কেউ তেমন বলে না। ছবিতে এমনই কিছু বিষয় উঠে এসেছে।'

ছবিতে বিভিন্ন বয়সী সেই বামপন্থি নেতার চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান শোভন, খায়রুল আলম সবুজ ও তওসিফ সাদমান তূর্য। এতে একজন পুলিশ সুপারের চরিত্রে অভিনয় করেছেন ব্রিটিশ অভিনেতা অ্যান্ড্রু জোনস। এ ছাড়াও রামেন্দু মজুমদার, আতাউর রহমান, চিত্রলেখা গুহ, কেরামত মওলা, ঝুনা চৌধুরী, নাজিবা বাশারসহ অনেকে অভিনয় করেছেন।


আরও পড়ুন

×