ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বলিউডে পথচলার ৩০ বছর

অজয়ের উদ্দেশে আবেগঘন বার্তা অমিতাভ বচ্চনের

অজয়ের উদ্দেশে আবেগঘন বার্তা অমিতাভ বচ্চনের
×

অজয় দেবগন। ছবি: ফাইল

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২১ | ০৫:৫৪ | আপডেট: ২২ নভেম্বর ২০২১ | ০৬:৩২

১৯৯১ সালের ২২ নভেম্বর। মুক্তি পেল অজয় দেবগনের প্রথম ছবি ‘ফুল অওর কাঁটে’। অভিষেকেই নিজের জাত চিনিয়ে বলিউডের এক প্রতিষ্ঠিত তারকার নাম অজয় দেবগন।

নব্বইয়ের দশকে যারা বলিউড কাঁপিয়েছেন এবং এখনো নায়ক চরিত্রে কাজ করছেন, তাদের অন্যতম তিনি। অভিনয় ক্ষমতার জোরেই তিনি বলিউডে জায়গা করে নিয়েছেন। সোমবার এই সফল অভিনেতা অজয়  বলিউডে পথচলার ৩০ বছর পূর্ণ করলেন।

অজয়ের ৩০ বছরের বলিউড–যাত্রাকে আজ নানাভাবে উদ্‌যাপন করছেন ভক্তরা। শুভেচ্ছা জানাচ্ছেন সহশিল্পীরা। সোমবার সকালে টুইট করেছেন জ্যেষ্ঠ অভিনেতা অজয়ের অভিভাবকতুল্য অমিতাভ বচ্চন। তিনি লিখেছেন, ‘বলিউডে আজ ৩০ বছর পূর্ণ করলে তুমি, ২২ নভেম্বর মুক্তি পায় তোমার ছবি “ফুল অওর কাটে”। 

অবশ্য অমিতাভের অভিনন্দন অজয়ের চোখ এড়িয়ে যায়নি। প্রবীণ এই অভিনেতার উদ্দেশে তিনি লিখেছেন, ‘আমাকে আশীর্বাদ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ স্যার।’

‘খাকি’, ‘আগ’, ‘হম কিসিসে কম নেহি’, ‘মেজর সাব’-এর মতো একাধিক ছবিতে একসঙ্গে কাজ করেছেন অজয় এবং অমিতাভ বচ্চন। এ বার ‘মে ডে’ ছবিতে ফের ফিরবেন তারা। সূত্র: পিঙ্কভিলা 


আরও পড়ুন

×