এপ্রিলে মুক্তি পাচ্ছে 'আনন্দ অশ্রু'
সাইমন সাদিক ও মাহিয়া মাহি
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২০ | ০০:১৬ | আপডেট: ০৪ জানুয়ারি ২০২০ | ০০:১৭
'আনন্দ অশ্রু' ছবির শুটিং প্রায় শেষ। আসছে এপ্রিলে মুক্তি পাচ্ছে ছবিটি। এমনটিই জানিয়েছেন নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক। তিনি বলেন, আশা করছি এই জানুয়ারিতে ছবির সব কাজ শেষ হয়ে যাবে। সব ঠিক থাকলে এপ্রিলে 'আনন্দ অশ্রু' প্রেক্ষাগৃহে দেখতে পাবেন দর্শক। আজ ৪ জানুয়ারি কিশোরগঞ্জে সিনেমাটির শেষ লটের শুটিং শুরু হচ্ছে। এতে অংশ নেবেন সাইমন সাদিক ও মাহিয়া মাহি।
টানা পাঁচ দিন 'আনন্দ অশ্রু'র দুটি গানের শুটিং হবে। গান দুটির সংগীত পরিচালনা করেছেন ইমন সাহা ও শাহরিয়ার রাফাত। একটি গানে কণ্ঠ দিয়েছেন কোনাল ও অন্যটি রাফাত।'
শিবলী সাদিক পরিচালিত ও সালমান-শাবনূর অভিনীত দর্শকনন্দিত সিনেমা 'আনন্দ অশ্রু' থেকে ছবির নামকরণ করা হয়েছে। গল্প লিখেছেন সুদীপ্ত সাইদ খান। সংলাপ ও চিত্রনাট্য করেছেন যৌথভাবে আসাদ জামান ও মোস্তাফিজুর রহমান মানিক। সাইমন, মাহি ছাড়াও অভিনয় করছেন আলীরাজ, জয় চৌধুরী, সুজাতা, মারুফ আকিব, চিকন আলী প্রমুখ।
- বিষয় :
- মাহিয়া মাহি
- সাইমন সাদিক
- আনন্দ অশ্রু
- বিনোদন
