ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

শিশুতোষ ধারাবাহিকে ভাবনা

শিশুতোষ ধারাবাহিকে ভাবনা
×

অভিনেত্রী আশনা হাবিব ভাবনা

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২০ | ০০:৩৮

শিশুতোষ ধারাবাহিকে অভিনয় করতে যাচ্ছেন মডেল অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। নাম 'বোকা ভূত'। দুরন্ত টিভির জন্য এ ধারাবাহিকটি নির্মাণ করছেন অনিমেষ আইচ। ৩০ পর্বের 'বোকা ভূত'-এর শুটিং শুরু হচ্ছে ১৩ জানুয়ারি থেকে। পরিচালনার পাশাপাশি এর চিত্রনাট্যও লিখেছেন অনিমেষ আইচ। ধারাবাহিকে ভাবনা অভিনয় করেছেন 'নাবিলা' চরিত্রে, যিনি মালয়েশিয়া থেকে পড়াশোনা করছেন। ছুটিতে বাড়ি আসার পর তার খাটের নিচেই এক বোকা ভূতের দেখা মেলে! শুরু হয় মূল গল্প।

ভাবনা বলেন, 'নাটকের নাবিলা চরিত্রটি অসাধারণ। টানা রিহার্সেল করতে হচ্ছে আমাদের। শুটিংয়ের আগেই একদল শিশুবন্ধুকে পেয়ে গেছি। ১২ দিন ধরে ওদের সঙ্গে কাটছে আনন্দময় সময়। এটা পূর্ণাঙ্গ একটা পারিবারিক গল্পের সিরিজ। এই শিশুশিল্পীদের পাশাপাশি সব বয়সী অভিনেতাই থাকছেন। এপ্রিল থেকে সিরিজটি সম্প্রচার শুরু হচ্ছে।'

ধারাবাহিকটিতে আরও অভিনয় করছেন আজিজুল হাকিম, রোকেয়া প্রাচী, আমিরুল হক, ফারুক আহমেদ, মৌসুমী নাগ, শিশুশিল্পী ঊর্বশী, আনাফ, আরিয়ান, মুসকান, পুতুলসহ অনেকেই। এ ধারাবাহিক ছাড়াও ভাবনা মাতিয়া বানু শুকুর 'গোল্লাছুট' ও নজরুল ইসলাম রাজুর 'ঘুমন্ত শহরে' নাটকে অভিনয় করেছেন।

আরও পড়ুন

×