ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

‘আকবর’ দিয়ে ফিরলেন আসিফ আকবর

‘আকবর’ দিয়ে ফিরলেন আসিফ আকবর
×

আসিফ আকবর

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২০ | ০৩:৫৭ | আপডেট: ১৩ জানুয়ারি ২০২০ | ০৩:৫৮

আসিফ আকবর মান মানেই যেনো অন্য রকম এক উন্মাদনা। গানে নিয়মিত হলেও সিনেমার প্লেব্যাকে পাওয়া যাচ্ছিলনা তাকে। নতুন বছরে সে শূন্যস্থানও পূরণ করলেন। ‘আকবর’- ছবির গানে কণ্ঠ দেওয়ার মাধ্যমে দীর্ঘদিন পর আবারও প্লেব্যাকে ফিরলেন তিনি। 

সম্প্রতি মগবাজারের একটি স্টুডিওতে আকবর ছবির গানে কণ্ঠ দিলেন তিনি। সিনেহল মাল্টিমিডিয়া প্রযোজিত ছবিটির এ গানটির কথা লিখেছেন সুদীপ কুমার দীপ। সুর-সংগীত করেছেন শওকত আলী ইমন। আকবর ছবিটি পরিচালনা করছেন নির্মাতা সৈকত নাসির। 

এ বিষয়ে আসিফ আকবর বলেন, সুদিপ কুমার দীপ আমার কাছের একজন মানুষ। ছবিটির পরিচালক সৈকত নাসিরও আমার প্রিয়। তাদের জন্যই গানটি করা। এছাড়া গানটিও ভালো হয়েছে।’

৩ বছর আগে ‘নোলক’ সিনেমায় ‘শীতল পাটি’ গানে কণ্ঠ দিয়েছিলেন আসিফ আকবর। গানটির রেকর্ড হয়েছিল ২০১৭ সালে। বিরতি কাটিয়ে তিনি গাইলেন নতুন সিনেমায়। এ গানটির মাধ্যমে ৭ বছর আবার আসিফ শওকত আলী ইমনের সুর-সংগীতে কণ্ঠ দিয়েছেন। আসিফ আকবর-শওকত আলী ইমন জুটির সর্বশেষ গান ছিল ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি ২’ সিনেমায়।

রাজধানীর গ্যাং কালচার ও আন্ডারওয়ার্ল্ডে রাজত্ব করেছে অনেকেই, কিন্তু পুরো শহরের হৃদপিণ্ডটাকে বুক পকেটে পুরে রাখে একজনই! তিনি হলেন ‘আকবর’। যার ট্যাগ লাইন ‘ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’।

ছবিটিতে নাম ভূমিকায় অভিনয় করবেন চিত্রনায়ক ইমন। তার নায়িকা হলেন ববি। এ সিনেমার মাধ্যমে রুপালি পর্দার দর্শক দেখতে পাবেন ইমন-ববির নতুন রসায়ন।


আরও পড়ুন

×