মোদির বাবার জন্মসনদ দেখতে চাইলেন অনুরাগ
অনুরাগ কাশ্যপ
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২০ | ০৮:৪৩ | আপডেট: ১৩ জানুয়ারি ২০২০ | ০৮:৫০
সব আন্দোলন উপেক্ষা করে ভারতে গরিকত্ব সংশোধনী আইন (সিএএ) কার্যকর হয়েছে। আর এতে ক্ষিপ্ত হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তার বাবার জন্মসনদ দেখতে চেয়ে আলোচনায় এসেছেন বলিউডের স্বনামধন্য পরিচালক অনুরাগ কাশ্যপ।
দ্য হিন্দুর খবরে বলা হয়েছে, গত বছর নাগরিকত্ব সংশোধনী বিল পাসের সময় টুইটারে বেশ সরব ছিলেন অনুরাগ। বিলটির বিরোধিতা করে তিনি বেশ কিছু পোস্ট দেন। বিল থেকে আইন হওয়ার পর নিরবই ছিলেন অনুরাগ। হঠাৎ ফের নাগরিকত্ব সংশোধনী বিলের সমালোচনা করলেন তিনি।
শুক্রবার টুইটারে দুটি পোস্ট দেন অনুরাগ, সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। পাশাপাশি মোদি ও তার বাবার জন্ম সনদও দেখতে চান।
অনুরাগ প্রথম টুইটে লেখেন, ‘মোদিজি কতদূর পড়াশোনা করেছেন, আগে সেটা দেখান। রাষ্ট্রবিজ্ঞান নিয়ে আপনি যে পড়াশোনা করেছেন সেই ডিগ্রি দেশবাসীকে দেখান। প্রমাণ করুন আপনি শিক্ষিত। তারপর কথা হবে।’
দ্বিতীয় টুইটে তিনি লেখেন, ‘প্রধানমন্ত্রী ও তার বাবার জন্ম সনদ দেখতে চাই। প্রধানমন্ত্রী আগে গোটা পরিবারের জন্ম সনদ দেখাক। তারপর দেশবাসীকে প্রমাণ দেখাতে বলুন।’
অনুরাগ কাশ্যপ 'দেব ডি', 'গ্যাংস অব ওয়াসিপুর', 'বম্বে টকিজের' মতো জনপ্রিয় সিনেমার কারিগর।
- বিষয় :
- অনুরাগ কাশ্যপ
- নাগরিকত্ব সংশোধনী আইন
- বলিউড
