সন্দ্বীপ
সাহিত্য আড্ডা
×
আড্ডা শেষে অতিথিদের সঙ্গে সন্দ্বীপের সুহৃদরা
ইলিয়াস কামাল বাবু
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২২ | ১২:০০
সন্দ্বীপ সুহৃদ সমাবেশের আয়োজনে সম্প্রতি কবি বেলাল মোহাম্মদ শিক্ষক মিলনায়তনে সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়। কবি ও প্রাবন্ধিক মোস্তফা হায়দারের সঞ্চালনায় সাহিত্য আড্ডায় অতিথি ছিলেন আদর্শ প্রকাশনীর স্বত্বাধিকারী মাহাবুব রহমান। শুভেচ্ছা বক্তব্য দেন সন্দ্বীপ সুহৃদ সমাবেশ শাখার সদস্য সচিব সাজিদ মোহন। কবি, কথাসাহিত্যিক ও সাংবাদিক মাহবুব মোর্শেদ বলেন, 'কবি, লেখক, সাংবাদিক, নাট্যকার, গীতিকার আমরা একে অন্যের নিকটজন। সাহিত্য এক ধরনের আত্মীয়তার সম্পর্ক তৈরি করে। আমি মনে করি, এ সাহিত্য আড্ডায় আমাদের চিন্তার আদান-প্রদান যেমন থাকে, তেমনি নতুন লেখা পাঠ, তার বিচার-বিশ্নেষণ কবির লেখাকে পরিপুষ্ট করে তোলে।' আড্ডায় আরও অংশ নেন আবুল কাশেম শিল্পী, সাইফুল ইসলাম ইনসাফ, সুফিয়ান মানিক, নীলাঞ্জন বিদ্যুৎ, জাহিদ রুমান, বাদল রায় স্বাধীন, ইলিয়াস সুমন প্রমুখ। আড্ডায় সন্দ্বীপের অতীত ইতিহাস, ঐতিহ্য, সাহিত্য, সংস্কৃতি ও সমসাময়িক কবি-লেখকদের সাহিত্যকর্ম সম্পর্কে আলোচনা করা হয়। সন্দ্বীপের সাহিত্য পরিষদের সভাপতি কাজী শামসুল আহসান খোকন এতে সমাপনী বক্তব্য দেন।
সন্দ্বীপ প্রতিনিধি
সন্দ্বীপ প্রতিনিধি
- বিষয় :
- সন্দ্বীপ
- সাহিত্য আড্ডা
