সাক্ষাৎকার
চাহিদার অর্ধেক রডই দিয়েছে কেএসআরএম
শাহরিয়ার জাহান রাহাত, উপব্যবস্থাপনা পরিচালক, কেএসআরএম
--
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৩ | ১৮:০০ | আপডেট: ২৮ অক্টোবর ২০২৩ | ০৬:১২
সমকাল: দেশের প্রথম টানেল হলো চট্টগ্রামে। দেশের বৃহৎ এ প্রকল্পে কীভাবে অংশীদার হলেন আপনারা?
শাহরিয়ার জাহান রাহাত: টানেল নির্মাণে মোট চাহিদার প্রায় ৫০ শতাংশ রড সরবরাহ করেছে কেএসআরএম। আমাদের জন্য গর্বের বিষয় হলো– বঙ্গবন্ধু টানেলে প্রথম রড সরবরাহকারী দেশীয় প্রতিষ্ঠান হলো কেএসআরএম। সুড়ঙ্গপথ নির্মাণ প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের শর্ত ও চাহিদার ভিত্তিতে কেএসআরএম এইচআরবি ৪০০ স্ট্যান্ডার্ড রড সরবরাহকারী প্রতিষ্ঠান হিসেবে মনোনীত হয়। তাই টানেল নির্মাণে আমরাও অবদান রাখতে পেরেছি। সমকাল: এ টানেল দেশের অর্থনীতিতে কতটা ভূমিকা রাখবে?
শাহরিয়ার জাহান রাহাত: বর্তমান সরকারের ওয়ান সিটি টু টাউন ধারণায় আনোয়ারা অংশের অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন হবে। বাড়বে কর্মসংস্থান। বিনিয়োগকারীরা উৎসাহিত হবে নতুন নতুন শিল্প কারখানা স্থাপনে। দেশের অন্যান্য অঞ্চলের সঙ্গে পর্যটন শহর কক্সবাজার, পার্বত্য জেলা বান্দরবানসহ দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন উপজেলার যোগাযোগ সহজ হবে। সময় ও অর্থের সাশ্রয় হবে। মূল শহরের ওপর চাপ কমবে যানবাহন ও জনসংখ্যার। মূলত বঙ্গবন্ধু টানেল, এলিভেটেড এক্সপ্রেসওয়েসহ বিভিন্ন মেগা প্রকল্প বাস্তবায়নে বন্দরনগরী চট্টগ্রামের স্মার্ট যাত্রা শুরু হয়েছে। এসব প্রকল্পের কারণে উত্তরোত্তর সমৃদ্ধ হবে দেশের সামগ্রিক অর্থনীতি। গতি বাড়বে অর্থনৈতিক উন্নয়নের।
- বিষয় :
- সাক্ষাৎকার
- কেএসআরএম
