ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

মেঘ-বৃষ্টি ও গল্প-আড্ডার দিন

মেঘ-বৃষ্টি ও গল্প-আড্ডার দিন
×

রাবিনা আক্তার আরমিন 

প্রকাশ: ১৫ জুলাই ২০২৫ | ১৫:৪০

‘নীল নবঘনে আষাঢ়গগনে তিল ঠাঁই আর নাহি রে।/ওগো, আজ তোরা যাস নে ঘরের বাহিরে।/বাদলের ধারা ঝরে ঝর-ঝর,/আউশের খেত জলে ভর-ভর,/কালী-মাখা মেঘে ও পারে আঁধার/ঘনিয়েছে দেখ্‌ চাহি রে।/ওগো, আজ তোরা যাস নে ঘরের বাহিরে।’ আষাঢ়ের আবহকে ভালোবেসে ‘আষাঢ়’ কবিতায় কবিগুরু রবীন্দ্রনাথের এমন আহ্বান উপেক্ষা করেই যেন সুহৃদরা গল্প-আড্ডায় মিলিত হন। আষাঢ় মাস। বাদল ঝরা দিন। এমন দিনে পটুয়াখালীর সুহৃদরা সম্প্রতি শহরের পৌর লেকপাড়ে আয়োজন করেন জমজমাট আড্ডার।

এতে যুক্ত হন সমকালের জেলা প্রতিনিধি ও সুহৃদ সমন্বয়ক মুফতী সালাহউদ্দিন, উপদেষ্টা গাজী হানিফ ও সৈয়দ আব্দুল ওয়াদুদ, সুহৃদ সাধারণ সম্পাদক ফারহানা ইয়াছমিন ছন্দা, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, পটুয়াখালী সরকারি কলেজ শাখার সভাপতি নাজমুল খান, সাধারণ সম্পাদক হাওলাদার অনু, নারীবিষয়ক সম্পাদক নুর সাঈদা আক্তার মনি, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আল-কাইয়ুম,সংস্কৃতিবিষয়ক সম্পাদক অহিদুল ইসলাম, ক্রীড়াবিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম, পটুয়াখালী সরকারি মহিলা কলেজ শাখার জ্যেষ্ঠ সহসভাপতি রাবিনা আক্তার আরমিন। 

সুহৃদদের আষাঢ়ের গল্প বলার আড্ডায় কেউ গল্প, কেউবা আবার কবিতা আবৃত্তি করেন। এ গল্প বলার আসরটি আষাঢ় মাসের প্রকৃতির সঙ্গে সম্পর্কিত এবং প্রকৃতির নান্দনিকতা নিয়ে গল্প বলা হয়। এতে মুগ্ধ হন উপস্থিত সুহৃদরা। আড্ডা ও গল্প বলা শেষে সুহৃদদের মধ্যে দেশীয় খাবারের ব্যবস্থা করা হয়। 
 

সুহৃদ, পটুয়াখালী সরকারি কলেজ
 

আরও পড়ুন

×